Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

WB Weather Forecast: ঊর্ধ্বমুখী পারদ; গরম অনুভূত কলকাতায়, সপ্তাহান্তেই বৃষ্টির সম্ভাবনা

Heat Felt in Kolkata
Heat Felt in Kolkata

 

কলকাতা, ২৬ মার্চ : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। গরম বেশ ভালোই অনুভূত হচ্ছে। এরইমধ্যে সুখবর হল, সপ্তাহান্তে ফের দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি বেশি।

দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রার পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী। তবে সোমবার থেকে ফের বৃষ্টি হতে পারে কলকাতা-সহ সব জেলায়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া-সহ কিছু জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় ঝড় হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। এ ছাড়া, উত্তরবঙ্গে সোমবার থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে।

You might also like!