Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

BJP Protest: কুলপিতে বিজেপি প্রার্থী বদলের দাবিতে ফের বিক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি কর্মী-সমর্থকদের একাংশের

Kulpi BJP candidate controversy
Kulpi BJP candidate controversy

 

দক্ষিণ ২৪ পরগনা, ২৩ মার্চ : কুলপি বিধানসভায় বিজেপি প্রার্থী পরিবর্তনের দাবিতে আবারও বিক্ষোভে সামিল হলেন বিজেপি কর্মী ও সমর্থকদের একাংশ। বিজেপি মনোনীত প্রার্থী হিসেবে অবনী নস্করের নাম ঘোষণার পর থেকেই স্থানীয় কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। কয়েকদিন আগে কুলপি পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখানোর পরও দলীয় নেতৃত্বের তরফে কোনও স্পষ্ট প্রতিক্রিয়া না মেলায় সোমবার ফের বিক্ষোভ শুরু হয়।সোমবার কুলপির চৌরাস্তা মোড়ে জড়ো হয়ে বিজেপি কর্মী-সমর্থকরা প্রার্থী প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, কুলপি বিধানসভায় যাঁকে প্রার্থী করা হয়েছে তিনি এলাকার পরিচিত মুখ নন এবং সংগঠনের সঙ্গে তাঁর কোনও যোগ ছিল না। পাশাপাশি, মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি নবেন্দু সুন্দর নস্করের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগও তোলেন বিক্ষোভকারীরা।বিক্ষোভকারীরা জানান, এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী এলাকায় প্রচার শুরু করেননি। বিষয়টি নিয়ে কলকাতায় বঙ্গ বিজেপির দফতরেও জানানো হয়েছে, কিন্তু কোনও সদুত্তর পাওয়া যায়নি। তাই আগামী দিনে ভোট বয়কটের ডাক দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা চালা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

You might also like!