Technology

1 hour ago

Quick Read Tech: লম্বা আর্টিকেল? এক ক্লিকেই সারাংশ দেবে এক্সের এআই ফিচার

X AI Article Summarize Feature
X AI Article Summarize Feature

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ডিজিটাল যুগে দীর্ঘ লেখা পড়ার ধৈর্য হারাচ্ছে অধিকাংশ মানুষ। ছোট ভিডিও, রিল ও দ্রুতগতির কনটেন্টের ভিড়ে বড় পোস্ট দেখলেই অনেকেই স্ক্রল করে এগিয়ে যান। এই অভ্যাস বদলাতে এবং ব্যবহারকারীদের সুবিধা বাড়াতে নতুন দুটি বিশেষ এআই ফিচার নিয়ে এল এক্স (X)। দীর্ঘ লেখা পড়ার ঝক্কি এবার অনেকটাই কমে যাবে। 

এক্সের নতুন সুবিধার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য  “এআই পাওয়ার্ড আর্টিকাল সামারাইজ“ ফিচারটি। নামেই ইঙ্গিত—এটি দীর্ঘ কোনও পোস্ট বা আর্টিকেলের মূল সারমর্ম খুব কম সময়ে তুলে ধরতে পারে। ব্যবহার করাও খুব সহজ। যেকোনও পোস্ট খুললে সেখানে “সামারাইস” নামে একটি নতুন অপশন দেখা যাবে। তাতে ক্লিক করলেই বুলেট পয়েন্ট আকারে পুরো লেখার গুরুত্বপূর্ণ অংশগুলো স্ক্রিনে দেখিয়ে দেবে এআই। ফলে সময় বাঁচবে, আর দ্রুত তথ্য পাওয়া যাবে। 

“আর্টিকাল সামারাইজ”- এর পাশাপাশি যুক্ত হয়েছে আরও একটি আকর্ষণীয় টুল—“লিসেন”। এই ফিচারটি গ্রক এআইয়ের ভয়েস প্রযুক্তি ব্যবহার করে। অর্থাৎ যেকোনও পোস্ট বা দীর্ঘ আর্টিকেল এবার পড়ে শোনাবে এআই—অডিও আকারে। এতে মাল্টিটাস্কিং আরও সহজ হবে, কারণ ব্যবহারকারী একই সঙ্গে অন্য কাজ করতে করতেও পুরো লেখাটি শুনতে পারবেন। সমাজমাধ্যমে দ্রুত তথ্য পাওয়ার চাহিদা বাড়তে থাকায় এক্সের এই দুটি নতুন ফিচার নিঃসন্দেহে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করবে।  

You might also like!