Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

West Bengal Weather: শনিবার দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

Rain Alert Across Both Bengals
Rain Alert Across Both Bengals

 

কলকাতা, ২৮ মার্চ : ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জোড়া ফলায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণের বিস্তীর্ণ অংশে হতে পারে শিলাবৃষ্টিও। সেই সঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে। তার পর ঝড়বৃষ্টির দাপট কমার সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

শনিবার কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই সতর্কতা রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝোড়ো হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টাতেও। মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই ২৪ পরগনায় ঝড়বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। সব মিলিয়ে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে অস্থির আবহাওয়া বজায় থাকবে বলেই পূর্বাভাস। ঝড়-বৃষ্টির সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দিচ্ছেন আবহবিদরা, বিশেষ করে বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার অধিকাংশ জায়গায় এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির এক-দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, বিদ্যুৎ চমক ও দমকা হাওয়া (৪০–৫০ কিমি/ঘণ্টা) হওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় এক-দু’টি স্থানে শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টি (৭–১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে এক-দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও দমকা হাওয়া (৩০–৪০ কিমি/ঘণ্টা) হতে পারে।

You might also like!