Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

TATA IPL 2023 : আজ প্রথম কোয়ালিফায়ার, হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ও ধোনির

TATA IPL Today's Match Between CSK vs GTS (File Picture)
TATA IPL Today's Match Between CSK vs GTS (File Picture)

 

চিপক, ২৩ মে : একদিনের বিরতির পর  আবার শুরু হচ্ছে আইপিএল-র মহারন । চিপকে আজ পাওয়া যাবে এ বারের আইপিএলের প্রথম ফাইনালিস্ট। আজকের ম্যাচে আহমেদাবাদে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে গত বারের চ্যাম্পিয়ন গুজরাট এবং আইপিএলের চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। গত মরসুমটা ভালো কাটেনি সিএসকে-র। লিগ টেবলের ৯ নম্বরে থেকে শেষ করেছিল তারা। অন্যদিকে আইপিএলের মঞ্চে আত্মপ্রকাশের বছরই অর্থাৎ গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। এ বার এক অন্য এক চেন্নাই। দারুন ছন্দে রয়েছে মাহির দল। গুজরাট তাদের চ্যাম্পিয়নসুলভ সত্ত্বা ধরে রেখেছে। ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে গুজরাট। ১৭ পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছেছে চেন্নাই। আজ মঙ্গলবার দেখার চিপকে কোন দল বাজিমাত করতে পারে।

হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে ৩ বার মুখোমুখি হয়েছিল দুই দল। গত মরসুমের ২ ম্যাচে সিএসকে হেরেছিল গুজরাটের কাছে। এ বারও ছবিটা বদলায়নি। মরসুমের উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে হারিয়ে দেয় গুজরাট। সেই হারের বদলা কি এ বার নিতে পারবে চেন্নাই?


You might also like!