Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Cristiano Ronaldo vs. Karim Benzema: রোনাল্ডোদের হারাল বেনজেমারা

Cristiano Ronaldo vs. Karim Benzema
Cristiano Ronaldo vs. Karim Benzema

 

রিয়াদ, ৮ মে : সৌদি প্রো লিগে বুধবার মুখোমুখি হয়েছিল করিম বেনজেমার দল আল ইতিহাদ এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল আল নাসর। প্রাক্তন এই দুই সতীর্থদের দারুণ এক লড়াইয়ে জিতলেন বেনজামারা। প্রথমে দুই গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে আল ইতিহাদের কাছে গোল খেয়ে হেরেছে আল নাসর।

রিয়াদের আল-আউয়াল পার্কে আল নাসরের শুরুটা ভালো হয়েছিল। ম্যাচের তৃতীয় মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় আল নাসর। ৩৭তম মিনিটে আয়মান ইয়াহিয়া আল নাসরের হয়ে দ্বিতীয় গোলটি করেন। দ্বিতীয়ার্ধের বদলে যায় আল ইতিহাদ। ৪৯ মিনিটে হেড করে বেনজেমা একটি গোল শোধ দেন। তার দুই মিনিট পরই আবারও গোল পায় ইতিহাদ। গোল করেন কন্তে। এরপর দুই দলই বেশ কিছু আক্রমণ করে ব্যর্থ হয়। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জয়সূচক গোলটি করেন আল ইতিহাদের আলজেরিয়ান হুসেম।

এই জয়ে শিরোপার আরও কাছে চলে গেল কারিম বেনজেমার দল। ৩০ ম্যাচে আল ইতিহাদের পয়েন্ট ৭১। তাদের সামনে এখন ডাবলের হাতছানি। কিংস কাপের ফাইনালেও উঠেছে দলটি। অপরদিকে এই ম্যাচ হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে গেল রোনাল্ডোর দল আল নাসর। ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে তারা।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…