
মুম্বই, ৩ মে : রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে মুম্বই বুলেট ট্রেন স্টেশন পরিদর্শন করেছেন। কাজের অগ্রগতি দেখে তিনি খুশি প্রকাশ করেছেন। রেলমন্ত্রী বলেছেন, কাজ চলছে দ্রুততার সঙ্গে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, "কাজ দ্রুত গতিতে চলছে। সর্বনিম্ন বেসমেন্ট-বি৩-এর কাজ চলছে। স্টেশনের দেওয়াল তৈরির কাজ শুরু হয়েছে। টানেলের কাজও চলছে। স্টেশনের উপরে একটি বহুতল ভবন তৈরি করা হবে। বি৩-তে গাড়ি পার্ক করা হবে, বি২-তে অপারেশনাল কাজ করা হবে এবং বি১ এবং গ্রাউন্ড লেভেলে যাত্রীরা স্টেশনে প্রবেশ করতে পারবেন। এখানে একটি বিশ্বমানের স্টেশন তৈরি করা হচ্ছে।"
