Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

PCB shifts Pakistan Super League to UAE: ভারত-পাকিস্তান উত্তেজনার জের, পিসিবি পিএসএলের শেষ ৮টি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত করেছে

Pakistan Super League (PSL)
Pakistan Super League (PSL)

 

লাহোর, ৯ মে : ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুক্রবার চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। ভারত পাকিস্তানের এই উত্তেজনার মধ্যে পিসিএলের বিদেশী খেলোয়াড়রা উদ্বিগ্ন। এক বিবৃতিতে বৃহস্পতিবার পিসিবি জানিয়েছে যে শেষ ৮ টি ম্যাচ, যা আগে রাওয়ালপিন্ডি, মুলতান এবং লাহোরে নির্ধারিত ছিল, এখন সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। তবে ম্যাচের সঠিক সময়সূচী, তারিখ এবং ভেন্যু এখনও নিশ্চিত করা হয়নি।

পিএসএলে যে ম্যাচগুলি এখনো বাকি সেই ম্যাচগুলি হল -

করাচি কিংস বনাম পেশোয়ার জালমি

পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স

ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংস

মুলতান সুলতানস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স

বাছাইপর্ব

এলিমিনেটর ১

এলিমিনেটর ২

ফাইনাল

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…