Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

1 year ago

Pakistan Violates ceasefire: রাত হলেই গুলি চালাচ্ছে পাকিস্তান, ফের নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষ-বিরতি লঙ্ঘন

Pakistan Violates ceasefire
Pakistan Violates ceasefire

 

জম্মু, ২৯ এপ্রিল : পহেলগামে জঙ্গি হামলার পর থেকেই রাত হলেই নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনা। সোমবার রাতেও ব্যতিক্রম হল না। এই নিয়ে টানা ৫ দিন নিয়ন্ত্রণরেখার ওপর থেকে বিনা প্ররোচনায় গুলি চালিয়ে সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করলো পাকিস্তানি সেনা। যদিও, ভারতীয় সেনাবাহিনী এই হামলারও যথাযোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে।

সোমবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা ও বারামুল্লা জেলায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এছাড়াও আখনুর সেক্টরেও গুলি চালিয়ে পাকিস্তানি সেনা। সেনাবাহিনী জানিয়েছে, ২৮-২৯ মধ্যরাতে পাক সেনাঘাঁটি থেকে বিনা প্ররোচনায় গুলি চালানো হয়েছে। কুপওয়ারা, বারামুল্লা জেলা এবং আখনুর সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানের সেনাবাহিনী। প্রসঙ্গত, এই প্রথম নয়, গত ৪ দিন ধরেই নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি চালানো অব্যাহত রেখেছে পাকিস্তান।

You might also like!