Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Shukri Conrad: দক্ষিণ আফ্রিকার নতুন কোচ হলেন কনরাড

Shukri Conrad
Shukri Conrad

 

কেপটাউন: মার্ক বাউচার দক্ষিণ আফ্রিকার কোচের পদ থেকে সরে যাওয়ার পর রব ওয়াল্টার সীমিত ওভারের ও শুকরি কনরাড টেস্টের দায়িত্ব পান। গত এপ্রিলে দুজনেরই চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এবার ওয়াল্টারের সঙ্গে আর নতুন করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) চুক্তি নবায়ন করছে না। ক্রিকেট বোর্ড কনরাডকেই তিন ফরম্যাটের দায়িত্ব দিয়েছে।

দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্ব কাপে কনরার্ড প্রোটিয়াদের দায়িত্বে থাকবেন। সিএসএ এক বিবৃতি দিয়ে বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছে। তিন ফরম্যাটের দায়িত্ব পেয়ে কনরাড বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের দায়িত্ব পালন করা আমার কাছে গর্বের বিষয়। আর তিন ফরম্যাটের দায়িত্ব পাওয়াটা তো একটা বিশাল কিছু। সামনের দিনগুলোর দিকে আমি চেয়ে আছি।’

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…