Breaking News
 
Suvendu Adhikari : গুজব নয়, সরাসরি পরিষেবা! অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বাড়িতে যাবেন সরকারি প্রতিনিধিরা Celina Jaitly files FIR against husband Peter Haag:আইনি লড়াই তীব্রতর, FIR-এর জবাবে সেলিনার বিরুদ্ধে ৫০ কোটির মামলা ও নোটিস পিটারের Iran US conflict: মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা, ইরানের পথে মালবাহী জাহাজে মিসাইল হামলা Gilgit Baltistan elections 2026: পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গিলগিট-বালটিস্তান, ভোটের ময়দানে জঙ্গিদের নামিয়ে বিতর্কে মুনির Mamata Banerjee : ‘এখন স্যালাইন-অক্সিজেনেই রাখা হয়েছে’, অভিষেককে নিয়ে উদ্বেগের মাঝে মমতার বড় ইঙ্গিত Arsenal vs PSG 1-1 (PEN 3-4): ইউরোপ জয়ের মঞ্চে পিএসজির উল্লাস, টাইব্রেকারে আবারও খালি হাতে আর্সেনাল

 

Game

2 years ago

French Cup champions PSG: ফরাসি কাপ চ্যাম্পিয়ন পিএসজি

French Cup champions PSG
French Cup champions PSG

 

প্যারিস, ২৬ মে: ফরাসি কাপে চ্যাম্পিয়ন হল পিএসজি। এরফলে ঘরোয়া ‘ট্রেবল’ জয় করল লুইস এনরিকের দল। ফাইনালে শনিবার রাতে লিওঁকে ২-১ গোলে হারায় পিএসজি।সেই সঙ্গে ফরাসি কাপে ১৫তম ট্রফি জিতে রেকর্ড করল পিএসজি। এদিনের ম্যাচটি ছিল পিএসজির হয়ে খেলা কিলিয়ান এমবাপের শেষ ম্যাচ। শিরোপা জিতেই বিদায় নিলেন এই বিশ্বকাপ জয়ী তারকা। সাত বছরে পিএসজির জার্সিতে ৩০৮ ম্যাচে ক্লাব রেকর্ড ২৫৬ গোল করেছেন এমবাপে। আগামী মরসুমে তিনি হয়তো খেলবেন রিয়াল মাদ্রিদে। উল্লেখ্য এবারের মরসুমে এর আগে ফরাসি সুপার কাপ ও লিগ আঁ শিরোপা জিতেছে পিএসজি। এদিনের ম্যাচে লিওঁর বিপক্ষে ২২ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন উসমান দেম্বেলে। ৩৪তম মিনিটে গোল করেন ফবিয়ান রুইস। ৫৩তম মিনিটে লিওঁর ও’ব্রায়েন ব্যবধান কমান।

You might also like!