Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Yash-Nusrat : যশ-নুসরতের বিজয় দশমী, ছন্দে ছন্দে আগামীর শুভেচ্ছা যুগলের

Yash-Nusrat
Yash-Nusrat

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোটা এবার তাঁরা কাটিয়েছেন কলকাতাতেই । মণ্ডপে মণ্ডপে পুজো পরিক্রমা থেকে বন্ধুদের সঙ্গে দেদার আড্ডা...বাদ যায়নি কিছুই । চারটে দিন ব্যস্ততা থেকে ছুটি নিয়ে উৎসবের আমেজে গা ভাসিয়েছিলেন যশ-নুসরতও । বিজয়া দশমীর দিনও একসঙ্গে ফ্রেমবন্দী হলেন তারকা জুটি । উৎসবের শেষ লগ্নে চেতলা অগ্রণীর মণ্ডপে গিয়েছিলেন । সেখানে থেকেই দশমীর শুভেচ্ছা জানিয়েছে যশ ও নুসরত ।

নুসরত পরেছিলেন লাল পাড়ের হালকা রঙের শাড়ি । সিঁথিতে সিঁদুর, হাতে,কানে হালকা গয়না । অন্যদিকে, যশ নজর কাড়লেন ফুল স্লিভ ছাই রঙা টি-শার্ট এবং নীল জিন্‌স । চেতলা অগ্রণীর মণ্ডপ থেকে দু'জনেই সেই ছবি শেয়ার করেছেন । একইসঙ্গে অনুরাগীদের অনেকটা ছন্দে ছন্দে দশমী-র শুভেচ্ছা জানিয়েছেন ।

নুসরত লিখেছেন, "সুখের স্মৃতি রেখো মনে। মিশে থেকো আপনজনে। মান অভিমান সকল ভুলে আশার প্রদীপ রেখো জ্বেলে। মা আসবে এই আশা রেখে সবাই মিলে থেকো সুখে।" যশ লিখেছেন, "বিজয়া মানেই যেমন মায়ের বিসর্জন, তেমনই আবার মিষ্টিমুখের বড় আয়োজন। গুরুজনদের প্রণাম জানাই আর ছোটদের ভালবাসা।"

You might also like!