Entertainment

2 years ago

Transformations in Bollywood: বলিউডে কাজের জন্য নিজেদের চেহারাকে বারবার ভেঙেছেন কারা?

Ranbir Kapoor & Bobby Deol are showing their body fitness
Ranbir Kapoor & Bobby Deol are showing their body fitness

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডে নিজেদের প্রয়োজনে কাজের সূত্রে নানান সময়ই নিজেদের ফিটনেসকে অস্ত্র করেছেন বহু তারকা। চরিত্রের প্রয়োজনে কিংবা নিজেদের কে ক্যামেরার সামনে স্বতঃস্ফূর্ত রাখতে এইসব তারকার জুড়ি মেলা ভার। কারা এরা? আসুন একে একে জেনে নেওয়া যাকঃ 

হৃত্বিক রোশন

বলিউডের গ্রিক গড, হৃত্বিক রোশন সম্প্রতি মাত্র পাঁচ সপ্তাহে ওজন কমিয়ে একটি অসাধারণ রূপান্তরের নমুনা দেখিয়েছেন। ‘ফাইটার’-এ একজন বিমানবাহিনীর পাইলটের চরিত্রে অভিনয় করার জন্য তিনি একেবারে অন্যভাবে ভেঙেছেন নিজেকে। হৃত্বিক তাঁর পরামর্শদাতা ক্রিস গেথিন, সাবা আজাদ এবং পথপ্রদর্শক দলের প্রতি তাদের অটল সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

অক্ষয় ওবেরয়​

অক্ষয় ওবেরয়, সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’-এ একজন এয়ারফোর্স পাইলটের চরিত্রে অভিনয় করতে প্রস্তুত। মাত্র তিন মাসের মধ্যে একটি বিশাল রূপান্তর ঘটেছে তাঁর রূপে। অ্যাবস থেকে বাইসেপ, অক্ষয় পুশ-আপ, সিট-আপ, পুল-আপ এবং বডিওয়েট ব্যায়াম-সহ তীব্র ওয়ার্কআউটের মাধ্যমে তাঁর ফিটনেস ব্যবস্থাকে ফুটিয়ে তুলছেন।

​আদর্শ গৌরব​

আদর্শ গৌরব বর্তমানে ‘সুপারম্যান অফ মালেগাঁও’ এবং ‘খো গ্যায়ে হাম কাহান’-এ তাঁর ভূমিকার জন্য অপেক্ষা করছেন। একটি ফিট শরীর নিয়ে তিনি ভক্তদের অবাক করে চলেছেন৷ একটি রোগা চেহারার ছেলে থেকে একজন ক্যালিসথেনিক্স প্রশিক্ষকের কাছে রীতিমতো রূপান্তরিত হয়েছিলেন তিনি। গৌরবের ফিটনেস যাত্রায় অনুরাগীরাও অনুপ্রাণিত।

ববি দেওল​

কেরিয়ার যে দৃঢ়সংকল্পের সঙ্গে পুনরুত্থিত হতে পারে তা প্রমাণ করে ববি দেওল। ৫০ ঊর্ধ ‘অ্যানিমাল’-এর টিজারে তাঁর শার্টলেস চেহারায় মনোযোগ আকৃষ্ট করেছেন। ববি দেওল একটি অসাধারণ শারীরিক রূপান্তর ফুটিয়ে তুলেছেন যা ইন্টারনেটে রীতিমতো আলোড়িত হয়েছে।

রাঘব জুয়াল​

নাচের জন্য বিখ্যাত, রাঘব জুয়াল আসন্ন অ্যাকশন ছবি ‘কিল’ এবং ‘যুধরা’ এর জন্য তাঁর ফিটনেসকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। পেশাদার বক্সিং এবং মার্শাল আর্ট থেকে টিপস নিয়ে, জুয়াল তাঁর শরীর দিয়ে ভক্তদের বিস্মিত করে।

রণবীর কপুর​

রণবীর কপুর সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’-এ তাঁর ভূমিকার জন্য ব্যাপক ট্রান্সফর্ম করেছেন। তাঁর ভয়ংকর লুকের জন্য রণবীর কপুরের ফিটনেস জার্নি নিয়ে ভক্তের ভীষণভাবে আগ্রহী। সকলেই তাঁর অন-স্ক্রিন ভূমিকা দেখার জন্য অপেক্ষা করছে।

You might also like!