Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Dev-Rukmini: পেছনে কে এসেছে, ষাঁড়টা কে হল! রুক্মিণীকে লেগপুল করলেন দেব?

Dev & Rukmini Maitra (File Picture)
Dev & Rukmini Maitra (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টলিউডের খাস জুটি দেব ও রুক্মিণী। এঁদের একে অপরকে নানান ভিডিওতেই একসঙ্গে দেখা যায়। সদ্য তাঁদের একটি খুনসুটির ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি স্টার জলসায় ডান্স ডান্স জুনিয়র- শোর। সেখানে দেখা গিয়েছে, শোয়ের সঞ্চালক রোহনকে লাল রংয়ের একটি শ্যুটে মঞ্চে দেখা যায়। আর এতেই মজার ছলে টিপ্পনি কাটেন মনামী। নায়িকা হাসির ছলে প্রশ্ন ছুড়ে দেন, "এই যে তুমি লাল কাপড়টা পরে ঘুরছ তোমাকে তো ষাঁড়ে তাড়া করবে।"  এদিকে সেদিন লাল পোশাকে শোয়ে উপস্থিত হয়েছিলেন রুক্মিনীও। এরপরেই বান্ধবীর লেগ পুল করার এই সুযোগ আর হাতছাড়া করতে চাননি দেব। ঠাট্টার ছলে অভিনেতা বলে বসেছিলেন, "ষাড় কি শুধু ছেলেদের তাড়া করে মেয়েদের করে না!"

আর রুক্মিনীও কী ছেড়ে দেওয়ার পাত্রী নাকি! সুন্দরী নায়িকা সঙ্গে সঙ্গে জবাব ফেরত দেন। তিনি প্রথমে দেবকে প্রশ্ন করেন, “তুমি কি আমাকে কিছু বললে!” নায়িকার সঙ্গ দেন মনামীও। অভিনেত্রীরও প্রশ্ন ছিল, “তুমি কি ওকে কিছু বললে।” এরপরেই রুক্মিনী দেবের উদ্দেশে বলেন, "এক্সকিউজ মি! আমার পেছনে কে এসেছে! তাহলে ষাঁড়টা কে হল!"

You might also like!