Breaking News
 
CM Suvendu Adhikari Janatar Darbar: ছয় মাসের শিশুর প্রাণ বাঁচাতে ১৭ কোটি টাকার জিন থেরাপি, অসহায় মা-বাবার আর্জি শুনে পাশে থাকার আশ্বাস শুভেন্দুর SIR Row : ‘জ্ঞানেশ কুমার পুতুল’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব খাড়গে, পাঁচ দফা দাবি কংগ্রেসের CM Suvendu Adhikari: সাইকেল প্রকল্পে বড় বদল, ‘সবুজসাথী’ আউট ‘সারথি’ ইন! পাশাপাশি মমতাকে নিশানা শুভেন্দুর ‘সীমান্ত সন্ত্রাস নিয়ে উদ্বেগ বুঝতে হবে’, নিউ ইয়র্কে আমেরিকাকে কড়া বার্তা জয়শঙ্করের Krishak Bandhu: কৃষকবন্ধুর তালিকা নিয়ে দুশ্চিন্তা? যোগ্য উপভোক্তাদের জন্য বড় আশ্বাস কৃষিমন্ত্রীর CM Suvendu Adhikari: মাতঙ্গিনী হাজরার মৃত্যুদিনে শ্রদ্ধা শুভেন্দুর, ‘আগে কোনও মুখ্যমন্ত্রী আসেননি’ মন্তব্য ঘিরে চর্চা

 

Entertainment

2 years ago

Deepika Padukone :কবে মা হচ্ছেন দীপিকা?ইনস্টাগ্রামে তারিখ জানালেন দীপিকা-রণবীর

Deepika Padukone
Deepika Padukone

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অবশেষে মা হওয়ার গুঞ্জনে ইতি। ইতি টানলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নিজেই। যদিও সেই সব চর্চায় খুব একটা আমল দেননি দীপিকা। তিনি নিজেও এ নিয়ে মুখ খোলেননি।

তবে এ বার নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ইনস্টাগ্রামে জানালেন দীপিকা। ইনস্টাগ্রাম পোস্টে লেখা, ‘সেপ্টেম্বর ২০২৪’। ফলে স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়ে গিয়েছে, এই পোস্টের মাধ্যমে দীপিকা সন্তান জন্মের সময়ও উল্লেখ করেছেন। ইনস্টাগ্রাম পোস্টে বাচ্চার জামা, জুতো, টুপির ‘ইমোজি’ও দিয়েছেন দীপিকা।

‘বাফটা অ্যাওয়ার্ড’-এর সময় দীপিকার ‘বেবি বাম্প’ লক্ষ করেন অনেকেই। তার পর থেকেই গুঞ্জন চলতে থাকে। কিন্তু তার পরেও প্রকাশ্যে অভিনেত্রী বা রণবীর সিংহ এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু তিনি যে মা হতে চলেছেন, এ বার সে কথা ঘোষণা করতে সমাজমাধ্যমকেই বেছে নিয়েছেন দীপিকা। পরিবারে এক নতুন সদস্য আসছে। আর তাকে ঘিরেই দীপিকা এবং রণবীরের পরিবারে খুশির হাওয়া। অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বলিউড তারকা থেকে তাঁর অনুগামী সমাজমাধ্যমে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন।

প্রিয়ঙ্কা চোপড়া এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, “মুবারক”। আরও এক অভিনেতা বিক্রান্ত ম্যাসি আবার লিখেছেন, “ও এম জি! দু’জনকেই অনেক অনেক শুভেচ্ছা।” শুভেচ্ছা জানিয়েছেন সোনাক্ষী সিন্‌হা, কৃতি স্যানন, বরুণ ধওয়ান, অনিল কপূর, মাধুরী দীক্ষিত, সোনম কপূর, অভিষেক বচ্চন-সহ আরও অনেকে।

নিজেদের পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানাতে চান তিনি এবং রণবীর। এক সাক্ষাৎকারে নিজের এই ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন বলিউড অভিনেত্রী। সেই সময় তিনি বলেন, ‘‘রণবীর আর আমি শিশুদের খুব ভালবাসি। পরিবারে এক অতুন অতিথির আসার অপেক্ষা করছি।” সরাসরি না বললেও আকার-ইঙ্গিতে দীপিকা বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে, খুব শীঘ্রই তিনি সুখবর দিতে চলেছেন। অবশেষে সেই সুখবরই এল দু’জনের পরিবারে। নতুন সদস্যের অপেক্ষায় এখন মুখিয়ে দুই পরিবার।

বলিউডের অন্যতম ‘কিউট কাপল’দের মধ্যে অন্যতম রণবীর এবং দীপিকা। ২০১২ সাল থেকে তাঁদের প্রেমপর্ব শুরু। ২০১৮ সালে রণবীর এবং দীপিকার বিয়ে হয়। ইটালির লেক কোমোতে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ হয়েছিল তাঁদের।


You might also like!