Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Unexpected Remark:জীতুর জন্য আমাদের সমস্যা হয়ে গিয়েছে…’,যীশুর মন্তব্যে চাঞ্চল্য

jesus' comment causes a stir
jesus' comment causes a stir

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেতা যীশু সেনগুপ্তের মন্তব্য ঘিরে টলিপাড়ায় শুরু হয়েছে নানা জল্পনা। প্রশ্ন উঠেছে, কী এমন করলেন অভিনেতা জীতু কামাল, যার ফলে ‘সমস্যা’ তৈরি হল যীশু সেনগুপ্তের মতো প্রতিষ্ঠিত অভিনেতার? যীশুর বক্তব্য ছিল, “জীতুর জন্য আমাদের সমস্যা হয়ে গিয়েছে।” এই একটিমাত্র বাক্যেই যেন বহু অনুরাগীর কৌতূহল তুঙ্গে পৌঁছেছে।

ঘটনার সূত্রপাত একটি টক শোয়ে। সেখানেই যীশুকে প্রশ্ন করা হয়েছিল, নবীন প্রজন্মের মধ্যে কাদের অভিনয় নজর কেড়েছে তাঁর? উত্তরে যীশু বলেন, “অনেকেই ভাল করছে। কিন্তু জীতু কামালকে আলাদা করে বলতে হয়। ও যেভাবে কাজ করছে, যেভাবে নিজেকে তৈরি করছে, সেটা চোখে পড়ার মতো। আর সত্যি বলতে কী, ওর জন্যই আমাদের সমস্যা হয়ে যাচ্ছে।তবে যীশুর এই ‘সমস্যা’ আসলে প্রশংসাই। এরপর জীতুর কাজ নিয়ে বেশ কিছু কথা বলেন যীশু। তাঁর কথায়, ”জীতু খুব ভালো কাজ করেছে। জীতু যেভাবে বেছে-বেছে ছবি করছে, যে ডেডিকেশন নিয়ে ছবি করছে, আমাদের প্রবলেম হয়ে গিয়েছে। আমাদের এবার ভেবে কাজ করতে হবে! এটা আমি মজা করে বললেও, জীতু মধ্যে কাজের প্রতি ডেডিকেশন নিয়ে যে কথাটা বললাম, সেটা ভীষণই সিরিয়াসভাবে বললাম। জীতুর মধ্যে একজন নায়ক হওয়ার ক্ষমতা আছে। ও বহুদূর যাবে বলে আমি মনে করি। বাংলা ছবিতে একজন নায়ক বাড়লে, বাংলা ছবির পরিধি বড় হবে। তাতে আমরা সকলে মিলেই একসঙ্গে গ্রো করতে পারব।”

যীশুর মতো প্রবীণ ও সফল অভিনেতার মুখে এমন মন্তব্য পাওয়া যে কোনও উঠতি শিল্পীর পক্ষে গর্বের বিষয়। জীতুও বিষয়টি অত্যন্ত বিনয়ের সঙ্গে নিয়েছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “যীশু দা’র মতো একজন মানুষ আমার কাজের প্রশংসা করছেন, এটা আমার কাছে অনেক বড় পাওনা। তাঁর মতো অভিনেতারা আমাদের অনুপ্রেরণা। আমি চাই, এই প্রশংসা যেন আমার দায়িত্ব আরও বাড়িয়ে দেয়।”
টলিউডে নতুন ও পুরনো প্রজন্মের এমন বন্ধুত্বপূর্ণ সমীকরণ অবশ্যই অভিনন্দনযোগ্য। যেখানে একদিকে নতুনদের অভিনয় দক্ষতা শাণিত হচ্ছে, অন্যদিকে পুরনোরা তাদের সাফল্যে অনুপ্রাণিত হচ্ছেন নিজেকে নতুনভাবে তুলে ধরার জন্য। আর সেই কারণেই হয়তো যীশুর কথার অন্তরালে রয়েছে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক শ্রদ্ধা ও অভিনয়ের প্রতি সত্যিকারের ভালোবাসা।

You might also like!