Breaking News
 
Krishak Bandhu: কৃষকবন্ধুর তালিকা নিয়ে দুশ্চিন্তা? যোগ্য উপভোক্তাদের জন্য বড় আশ্বাস কৃষিমন্ত্রীর CM Suvendu Adhikari: মাতঙ্গিনী হাজরার মৃত্যুদিনে শ্রদ্ধা শুভেন্দুর, ‘আগে কোনও মুখ্যমন্ত্রী আসেননি’ মন্তব্য ঘিরে চর্চা Calcutta High Court: কোলাঘাট তল্লাশি মামলায় নতুন মোড়, পুলিশ রিপোর্টে ‘রাজনৈতিক উদ্দেশ্য’, মামলা খারিজ হাই কোর্টে Nandigram Bypoll Twist: জেল থেকে বেরিয়েই নির্বাচনী লড়াই! নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলনকে অন্তর্বর্তী জামিন Hasirani Rath: ‘জন্মের আগেই মাধ্যমিক!’ হলফনামা বিতর্কে কংগ্রেসের মামলা খারিজ, স্বস্তি হাসিরানি রথের Election Commission News: কমিশনের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিতর্ক, জ্ঞানেশ কুমারকে ঘিরে মামলা শুনবে শীর্ষ আদালত

 

Entertainment

2 years ago

Khans at Ambani Pre-wedding:আম্বানি ছেলের বিয়েতে এক মঞ্চে বলিউডের তিন খান

Khans at Ambani Pre-wedding
Khans at Ambani Pre-wedding

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএবার সব কিছুকে ছাপিয়ে জামনগরে আম্বানি পুত্রের বিয়ে অনুষ্ঠানে এক মঞ্চে ফুটে উঠল তিন খানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতে এমনই দৃশ্যের দেখা মিলল। 

আমির সলমন শাহরুখ, এই তিন খানই বলিউড ইন্ডাস্ট্রিতে রাজ করছে। সেই কারণে তিনজনের মধ্যে প্রতিযোগিতাও তুঙ্গে। এত বছর এক জায়গায় কাজ করতে করতে ঠোকাঠুকি তো লাগবেই। ওঁদেরও লেগেছিল। কখনও আমিরের সঙ্গে সলমন, আবার কখনও সলমনের সঙ্গে শাহরুখের ঝামেলা। আর এই মনোমালিন্য এত দূর অবধি গড়িয়েছিল যে প্রায় মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। তবে সেসব দিন গেছে। এত বছর পর এইসব ছোটখাট সমস্যা আর কেউ মনে রাখেননি। তাই আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েতে স্টেজে উঠে 'নাটু নাটু'-তে নাচ করলেন তিনজনে। 

তবে এখানেই শেষ না, সলমন তাঁর 'জিনে কে হ্যা চার দিন' গানে বিখ্যাত ডান্স পোজে নাচলেন। সঙ্গ দিলেন শাহরুখ ও আমির। তারপর আমিরের 'মস্তি কি পাঠশালা' ও শাহরুখের 'ছাইয়া ছাইয়া' গানেও তিনজনে পা মেলালেন।

তাঁদের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও দেখে নেটিজেনদের নানান মন্তব্যে ভেসেছে কমেন্ট সেকশন। বেশিরভাগই বলেছে, আম্বানির মতো এত বড় শিল্পপতির ছেলের বিয়ে বলেই আমির সলমন ও শাহরুখকে একই স্টেজে দেখা গেল।


You might also like!