Entertainment

2 years ago

Vikram Chatterjee: ছোট পর্দা নয় বরং বড়পর্দাতেই জমিয়ে কাজ করছেন টলিপাড়ার এই অভিনেতা

Vikram Chatterjee (File Picture)
Vikram Chatterjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ‘ইচ্ছেনদী’র অনুরাগ থেকে ‘ফাগুন বউ’-এর অয়নদীপ। এই ভাবেই একের পর এক ধারাবাহিক দিয়ে দর্শকের মন মাতিয়েছেন টলি অভিনেতা  বিক্রম চট্টোপাধ্যায়। সম্প্রতি টলিপাড়ায় জল্পনা শোনা গিয়েছিল ফের সিরিয়ালে ফিরছেন অভিনেতা। তবে এই ঘটনা আদেও কি সত্যি? না এমন ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন জানালেন বিক্রম চট্টোপাধ্যায়। বিক্রম জানান, একজন অভিনেতা যখন সিনেমার শুটিং করেন তার পক্ষে সিরিয়ালের জন্য সময় বের করা প্রায় অসম্ভব। আগামীতে ‘পারিয়া’ ছবিতে দেখা যাবে বিক্রমকে। তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন তিনি। তার পর রয়েছে অরিন্দম ভট্টাচার্যর ‘দুর্গাপুর জংশন’ ও শিলাদিত্য মৌলিকের ‘কে প্রথম কাছে এসেছি’।

You might also like!