Entertainment

2 years ago

Rubel Das: নিজের অসুস্থতার কারণে জিমকে মিস করছেন ছোটপর্দার এই জনপ্রিয় মুখ

This popular face of small screen misses gym due to his illness
This popular face of small screen misses gym due to his illness

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ হলেন রুবেল দাস। বাংলা সিরিয়ালে তাঁর অভিনয়ের পাশাপাশি মাঝেমধ্যেই নাচের প্রশংসাও পান তিনি। বর্তমানে নিম ফুলের মধুর দ্বারা দর্শকের বাড়ির ছেলে হয়ে উঠছেন তিনি। তবে সদ্য ঘটে যায় একটি দুর্ঘটনা, শুটিং ফ্লোরে পায়ে চোট পান অভিনেতা। 

 আসলে রুবেল তো নিয়মিত জিমে যেতেন। শরীরচর্চা করতেন। সেটা এখন আর সম্ভব হচ্ছে না। যতদিন না সম্পূর্ণ সুস্থ হচ্ছেন ততদিন পর্যন্ত তো জিম, নাচ সবই আপাতত বন্ধ। তাই মন খারাপি পোস্টে অভিনেতা রুবেল লেখেন, 'জিমকে ভীষণ রকমের মিস করছি। সেই পোস্টের কমেন্ট বক্সে শ্বেতা সান্ত্বনা দিয়ে লেখেন, মন খারাপ করো না। আর তো কিছুদিনের অপেক্ষা'। 

You might also like!