Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Nawazuddin's daughter: এ যেন হুবহু রাধিকা আপ্তে! নওয়াজ-কন্যার সৌন্দর্যে বুঁদ নেটপাড়া

Nawazuddin's Daughter (File Picture)
Nawazuddin's Daughter (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নওয়াজউদ্দিন সিদ্দিকির দাম্পত্য জীবন নিয়ে কম চর্চা চলেনি। নওয়াজের দ্বিতীয় স্ত্রী অভিনেতার বিরুদ্ধে গার্হ্যস্থ হিংসা-সহ একগুচ্ছ অভিযোগ এনেছিলেন। যার মধ্যে ছিল সন্তানদের দায়িত্ব পালন না-করার মতো অভিযোগও। তবে সেসব এখন অতীত।

নতুন শুরু করেছেন নওয়াজ। আর মেয়ের জন্মদিনে ছোট্ট শোরার একগুচ্ছ অদেখা ভিডিয়োর কোলাজ শেয়ার করলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। শোরা আর ছোট্টটি নেই। রবিবার ১৪-য় পা দিল শোরা। অর্থাৎ কৈশোর পেরিয়ে ধীরে ধীরে যৌবনের পথে পা বাড়াচ্ছে এই স্টারকিড। আর সৌন্দর্যে সুহানা-নাইসাদের টেক্কা দেবে নাইসা।

নওয়াজের শেয়ার করা ক্যানডিড ভিডিয়োতে ধরা পড়ল শোরার একাধিক মুড। কখনও সে নাচছে, কখনও গাইছে আবার কখনও তাঁর মন খাবারে কিংবা হাতে থাকা কফির কাপে। শোরার এই সব ভিডিয়োর সঙ্গে পুচকে শোরার বেশকিছু ছবি শেয়ার করেছেন অভিনেতা। আর এই ভিডিয়োতে ডুয়া লিপা ‘বি দ্য ওয়ান’ গানটি জুড়ে দিয়েছেন ‘সেক্রেড গেমস’ অভিনেতা। ক্যাপশনে লিখেছেন- ‘জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা’।

নওয়াজের এই ভিডিয়োতে সেলেব থেকে আম জনতা, মন্তব্যের বন্য বইছে। অনুরাগ কশ্যপ,রসিকা দুগ্গলরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে শোরাকে। এক নেটিজেন লেখেন- ‘পুরো রাধিকা আপ্তের মতো দেখাচ্ছে শোরাকে’। আরেকজন লেখেন- ‘উফ কী সুন্দরী! মন্ত্রমুগ্ধকর’। অনেকেই শোরার চোখের প্রশংসা করেন। এক নেটিজেন লেখেন- ‘নওয়াজ ও ফাগুনিয়া (মানঝি ছবিতে রাধিকার চরিত্র)-র মেয়ে হলে ঠিক এইরকমই দেখতে হত’।

You might also like!