Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Parambrata-Piya: পরমকে বউ চোর কটাক্ষ! যোগ্য জবাব দিলেন অভিনেতা

Parambrata-Piya (File Picture)
Parambrata-Piya (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত ২৭শে নভেম্বর সই-সাবুদ করে বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া। বন্ধু অনুপম রায়ের ঘর ভাঙার দায়ে এখন অভিযুক্ত অভিনেতা পরম। সমাজ মাধ্যমে এখন অধিকাংশই দুষছেন পরমকে। একাংশের দাবি অনুপম ও পিয়ার ঘর ভাঙার জন্য পরমব্রতই দায়ী। 

সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত জীবনকে তুলে ধরাটা পরমব্রতর স্বভাববিরুদ্ধ। কাজের বাইরে সোশ্যাল মিডিয়ায় পরমব্রতর উপস্থিতি নেই বললেই চলে। অথচ সোশ্যাল মিডিয়ায় এখন হট টপিক তাঁর বিয়ে। নিন্দকদের উদ্দেশে কড়া বার্তা দিলেন নায়ক। পরমব্রত এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সম্পর্ক নিয়ে মানুষ সবসময় যেভাবে ভাবেন বা বিচার করেন তেমনটা নাও হতে পারে। আর কোনও সম্পর্কের মাপকাঠি সোশ্যাল মিডিয়া কখনওই হতে পারে না। তাই তাদের দৃষ্টিভঙ্গি কী এসবে আমার কিছু যায় আসে না।’

You might also like!