
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ম্য়াথিউ পেরিকে হারিয়েছে ফ্রেন্ডস পরিবার। তাই শোকাহত বন্ধুরা ফের একজোট হলেন। ম্যাথিউকে শেষ শ্রদ্ধা জানিয়ে তাঁরা বললেন, ”আমরা শুধুই অভিনেতা নই। ফ্রেন্ডস একটা পরিবার। ম্য়াথিউকে হারিয়ে আমরা বিধ্বস্ত। বলার মতো অনেক কিছু আছে, কিন্তু এই মুহূর্তে আমরা শোকস্তব্ধ এবং এই অভাবনীয় ক্ষতির জন্য দুঃখিত।” বাথটবে ডুবে রয়েছে নিথর দেহ! যে জ্বলজ্যান্ত মানুষটি ঘণ্টা দুয়েক আগেও পিকলবল খেলেছেন। মজার মুডে ছিলেন। এমনকী কথা হয়েছিল সহকারীর সঙ্গেও। কীভাবে সেই মানুষটির জলে ডুবে মৃত্যু হল? সন্দেহের সূত্রপাত সেখান থেকেই। পশ্চিমী বিনোদুনিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে বহু গুঞ্জন। কারও দাবি, ঠান্ডা মাথায় খুন করা হয়েছে ম্যাথিউ পেরিকে (Matthew Perry)। আবার কারও দাবি, এটা প্রতিশোধ নিতেই খুন! ‘ফ্রেন্ডস’ তারকার মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধতেই, সেই আবহেই প্রকাশ্যে এল ময়নাতদন্তের রিপোর্ট।
জানা গিয়েছে, টক্সিকোলজি রিপোর্ট আসতে অন্তত দিন কয়েক সময় লাগবেই। তার পরই ধোঁয়াশা কাটবে তারকার মৃত্য়ুর কারণ নিয়ে। প্রসঙ্গত, ২০১৮ সালে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন ম্যাথিউ। এবার আর পারলেন না। বাড়ির যে জায়গাটি সবচেয়ে পছন্দের, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ফ্রেন্ডস’ সিরিয়ালের তারকা ম্যাথিউ পেরি। কীভাবে মৃত্যু হল তারকার? সেই প্রশ্নেই তোলপাড় বিনোদুনিয়া থেকে অনুরাগীমহল।
