Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Entertainment

1 year ago

Tele Serial TRP : টিআরপি তালিকায় বড় চমক, জি-কে টেক্কা স্টারের, টপার কে ?

Tele Serial TRP
Tele Serial TRP

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি সপ্তাহের টিআরপি তালিকায় বড় চমক । জি বাংলার ধারাবাহিককে টেক্কা দিয়ে এবার টপার স্টারের ধারাবাহিক । প্রথম ও দ্বিতীয় স্থান হাতছাড়া হল জি বাংলার । 'কথা' ও গীতা-র জাদুতে প্রথম স্থান ধরে রাখত পারল না ফুলকি ও পর্ণা । যদিও আইপিএল ও ভোটের কারণে রেটিং অনেকটাই কম । চলতি সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে কথা । প্রাপ্ত নম্বর ৬.১ । যা এবারে বড় চমক । শুরুর দিকে এই ধারাবাহিক সেভাবে সাফল্য পায়নি । তবে, গত কয়েক সপ্তাহ ধরে জমি শক্ত করেছে সুস্মিতা ও সাহেব ।

৬ নম্বর নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল গীতা এল.এল.বি । প্রথম থেকেই গীতা-র জনপ্রিয়তা রয়েছে দর্শকের কাছে । প্রথম স্থান থেকে সোজা তৃতীয় ও চতুর্থ স্থানে নেমে এসেছে যথাক্রমে ধারাবাহিক ফুলকি ও নিম ফুলের মধু । দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৫.৯ ও ৫.৭ । একসময় বেঙ্গল টপার থাকা জগদ্ধাত্রী এখন পাঁচ নম্বরে ।

ষষ্ঠ থেকে দশম যে ধারাবাহিকগুলি

ষষ্ঠ: কোন গোপনে মন ভেসেছে (৪.৯)

সপ্তম: বধূয়া (৪.৭)

অষ্টম: অনুরাগের ছোয়া (৪.৬)

নবম: রোশনাই (৪.৪)

দশম: জল থই থই ভালোবাসা (৪.২)

You might also like!