Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Veteran actor Rajesh passes away at 75: তামিল অভিনেতা রাজেশ প্রয়াত, শোকের আবহ দক্ষিণী চলচ্চিত্র জগতে

Veteran actor Rajesh passes away at age of 75
Veteran actor Rajesh passes away at age of 75

 

চেন্নাই, ২৯ মে : পার্শ্ব চরিত্রে অভিনয় করেও মানুষের মন জয় করেছিলেন, তামিল সিনেমার পরিচিত মুখ, প্রবীণ তামিল অভিনেতা রাজেশ বৃহস্পতিবার স্বাস্থ্যগত জটিলতার কারণে মারা গিয়েছেন। বৃহস্পতিবার চেন্নাইয়ের বাসভবনে তাঁকে শেষশ্রদ্ধা জানানো হয়। প্রবীণ অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করা প্রবীণ তামিল ও মালায়ালাম অভিনেতা রাজেশ চেন্নাইতে মারা গিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েসিল ৭৫ বছর। রেখে গেলেন মেয়ে দিব্যা এবং ছেলে দীপককে। তাঁর স্ত্রী জোয়ান সিলভিয়া ভানাথিরায়ার ২০১২ সালে মারা যান। রাজেশের ভাইপো জানান, বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রবীণ অভিনেতা রাজেশ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি প্রাণ হারান।


You might also like!