Entertainment

2 years ago

Sushant Singh Rajput Adah Sharma: সুশান্ত সিং রাজপুতের সেই অভিশপ্ত ফ্ল্যাট কিনছেন অদা শর্মা?

Actress Adah Sharma & Sushant Singh Rajput (File Picture)
Actress Adah Sharma & Sushant Singh Rajput (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সুশান্তের মৃতদেহ পাওয়া গিয়েছিল যে বাড়ি ফ্ল্যাট থেকে, এবার সেই বাড়িটি কিনতে চলেছেন অভিনেত্রী অদা শর্মা। এর আগে একজন  জানিয়েছিলেন অদা বান্দ্রার মন্ট ব্ল্যাঙ্ক অ্যাপার্টমেন্টে সুশান্তের ফ্ল্যাট কিনছেন। এটাই সেই ফ্ল্যাট যেখানে সুশান্তের মৃত্যু হয়েছিল। পরবর্তীকালে একটি সংবাদপত্রের রিপোর্টের ভিত্তিতে জানা যায়, অদার টিম নিশ্চিত করেছে যে অভিনেত্রী ফ্ল্যাটটি কিনেছেন। শনিবার, অদাকে সাংবাদিকরা এই বিষয় নিয়ে প্রশ্ন করেন। মিডিয়ার সঙ্গে কথা বলার সময়, অদা বলেন, যে যখনই তিনি এটি একদম পাকাপাকি করবেন, তিনি প্রথমে এটি মিডিয়ার সঙ্গেই শেয়ার করবেন। অভিনেত্রীর কথায়, ‘যখনই সবটা ঠিক হবে আমি মিডিয়ার সঙ্গেই সবার আগে শেয়ার করব। আমি কথা দিচ্ছি, আপনাদের সবাইকে ডেকে মিষ্টিও খাওয়াব। যদি সত্যিই এমন কিছু হয়।’ ২০২২ সালের ডিসেম্বরে, জানা গিয়েছিল কেউই সুশান্তের ওই সমুদ্রমুখী ফ্ল্যাট ভাড়া নিতে অথবা কিনতে আগ্রহী নন। জনপ্রিয় রিয়েল-এস্টেট এজেন্ট রফিক মার্চেন্ট এসএসআর-এর বাড়ির জন্য একটি চুক্তি ক্র্যাক করার বিষয়ে মুখ খুলেছিলেন এবং বলেছিলেন যে ভাড়ার চেয়ে ক্রেতারা অনেকক্ষেত্রে সম্পত্তি কিনতে বেশি আগ্রহ দেখাচ্ছে। একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় মার্চেন্ট এও বলেছেন, ‘আশ্চর্যজনকভাবে, আমি ক্রেতাদের কাছ থেকে প্রচুর কল পাচ্ছি। তারা অ্যাপার্টমেন্টটি সরাসরি কিনতে চায়। অনেক বিনিয়োগকারী আছে যারা এটি কিনতে চায়। কিন্তু মালিক এখনই বিক্রি করতে চান না।’ আগে রিপোর্টে জানা গিয়েছিল বাড়ির মালিক প্রতি মাসে ৫ লাখ টাকা ভাড়া চান। এবং এটিও একটি কারণ যে এত টাকা বাড়ি ভাড়া দেওয়ার আগ্রহ কারওরই ছিল না।

You might also like!