Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Sourav-Darshana Wedding: আজ সাত পাকে বাধা পড়বে সৌরভ- দর্শনা! ফাঁস হল কাস্টমাইজড বিয়ের কার্ড

Sourav-Darshan will be blocked today! Here is their customized wedding card
Sourav-Darshan will be blocked today! Here is their customized wedding card

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ সন্ধ্য়ায় বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৌরভ ও দর্শনা। গত মাসের শেষেই বিয়ের সুখবর ভাগ করে নিয়েছিলেন এই তারকা যুগল।  প্রাক-বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে জোরকদমে। দর্শনার অধিবাস আর আইবুড়ো ভাতের লুক তো রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গিয়েছে। বাঙালি রীতি মেনেই আজ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই দুই তারকা। শুক্রবার তপসিয়ার অর্কিড ব্যাঙ্কোয়েট অ্যান্ড গার্ডেনে বসবে বিয়ের আসর। সোশ্যাল মিডিয়ায় বিয়ে নিয়ে টুকিটকি আপডেট দিচ্ছেন দুজনেই। এবার ফাঁস সৌরভ-দর্শনার বিয়ের কার্ড। এই বিয়ের সবটাই স্পেশ্যাল আর কাস্টমাইজড। রুপো-সোনার জরি দিয়ে পাঁচ মাস ধরে তৈরি হয়েছে দর্শনার বিয়ের বেনারসি, গাছকৌটো একদম ইউনিক আর কার্ডে চমক থাকবে না তা কী হয়?

বিশেষভাবে তৈরি এই কার্ডের খামটি সোনালি, কার্ডের ভিতরে দেখা যাবে সৌরভকে জাপটে ধরে রয়েছেন দর্শনা। দুজনের কার্টুনাইজড ভার্সন ধরা পড়েছে বিয়ের কার্ডে। লালে টুইনিং দুজনের। দর্শনার পরনে লাল শাড়ি, সৌরভের লাল পাঞ্জাবি। যেন ঠাকুর বাড়ির সাজানো বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। গাঁদা ফুলের মালা, কলাগাছে সাজানো সেই বারান্দা দেখেই বিয়ের একটা ফিল আসবে। কার্ডের ভিতরে লেখা পাত্র ও পাত্রীর পরিচয়। তারকনাথ বনিক ও পূর্বা বনিকের কন্যা দর্শনার সঙ্গে সমীর কুমার দাস ও অজন্তা দাস পুত্রের শুভ বিবাহ।

You might also like!