
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঋদ্ধি সেনের অভিনয়ের জাদুতে মুগ্ধ দর্শক। ছবির পাশাপাশি সমাজ মাধ্যমেও বেশ সক্রিয় থাকেন তিনি। এবং যেকোনো বিষয়ই স্পষ্ট বক্তা ঋদ্ধি। তবে এক্ষেত্রে বিষয়টা অন্য, সম্প্রতি সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটি ছবি, সেখানে বেশ পুরনো একটি ছবি। যেখানে সামনে গোলাপ ফুলের গাছ। হাসিমুখে পোজ় দিয়েছেন রেশমি। পরনে সালোয়ার। কপালে একটা ছোট্ট টিপ। সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে অভিনেত্রী রেশমি সেনের বেশ কিছু বছর পুরনো একটি ছবি। পোস্ট করেছেন ছেলে ঋদ্ধি সেন। মায়ের পুরনো ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, “তখন দুপুরবেলা ছাদে পড়ে থাকা রোদ্দুরটা ছিল অন্য রকম। রোদের তাপ ছিল মিঠে, ছিল না কোনও অকারণ জটিলতা। এখন অত্যাধুনিক ক্যামেরার চোখ দিয়েও ধরা যাবে না সেই রোদ, হয়তো আর্টিফিসিয়াল আলো তৈরি করা যাবে, কিন্তু বাস্তবে সেই আলো নিখোঁজ।”
