Entertainment

2 years ago

Dipankar Dey:অসুস্থ দীপঙ্কর দে হাসপাতালে, পরিস্থিতি নিয়ন্ত্রণে

Dipankar Dey  (File Picture)
Dipankar Dey (File Picture)

 

কলকাতা, ৪ নভেম্বর : অসুস্থ অভিনেতা দীপঙ্কর দে। শুক্রবার রাতেই অসুস্থ স্বামীকে নিয়ে হাসপাতালে ছুটেছিলেন টলিপাড়ার অভিনেত্রী দোলন রায়। বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সিনিয়ার স্টারকে। আইসিইউ-তে ভর্তি করা হয় তাঁকে। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে।

বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন দীপঙ্ক দে। কোনও রকম ঝুঁকি না নিয়ে অসুস্থ স্বামীকে হাসপাতালে নিয়ে আসেন দোলন। জানা যাচ্ছে, সুগার ফল করেই অসুস্থ হয়ে পড়েছিলেন দীপঙ্কর দে। প্রচণ্ড ঘামতে শুরু করেন। গোটা শরীর গামে ভিজে যাচ্ছিল। এই রকম পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যান দোলন।

একটুও সময় নষ্ট না করে বর্ষীয়ান অভিনেতাকে হাসপাতালে নিয়ে আসেন দোলন। আইসিইউ-তে ভর্তি করা হলে ধীরে ধীরে সুস্থ হন। হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা করা হয়। সেখানে রিপোর্টই ঠিক এসেছে বলে জানা গিয়েছে। অপাতত চিকিৎসকদের উপর ভরসা রাখছেন দোলন।

You might also like!