
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ‘ফাগুনের মোহনা’ সিরিয়ালের পরিচিত মুখ অভিনেত্রী অ্যান মেরি টম। ধারাবাহিকের পর এবার ছবির জন্যে প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেত্রী। পরিচালক অরিত্র বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবিতে নায়িকা হিসাবে দেখা যাবে অ্যানমেরিকে। ছবির নাম ‘একলব্য’। তবে আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। বৃহস্পতিবার রাতে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ডিহাইড্রেশন হয়ে গিয়েছে তাঁর।
অ্যানমেরির বাবা থাকেন কেরলে। এবং সেখানেই তাঁর পরিবারের সকলে থাকেন। কিন্তু কাজের সূত্রে বাবা থাকেন কলকাতায়। অ্যানমেরিও ছোট থেকে কলকাতাতেই বড় হয়েছেন। তবে সময় পেলেই কেরলে চলে যান অভিনেত্রী। সেখানে কাকা, কাকিমাদের সঙ্গে সময় কাটিয়ে আসেন অ্যানমেরি। ‘গ্রামের রানি বীণাপাণি’ সিরিয়ালের মাধ্যমে টলিপাড়ায় প্রবেশ। প্রথম সিরিয়ালে তিনি জুটি বেঁধেছিলেন হানি বাফনার সঙ্গে। বর্তমানে সিদ্ধার্থ সেনের সঙ্গে তাঁর জুটি নিয়েও বেশ চর্চা হয়েছিল। এ বার অরিত্রের নতুন ছবিতে তাঁকে দেখার অপেক্ষায় দর্শক। ১৫ অগস্ট মুক্তি পাবে ‘একলব্য’।
