Entertainment

2 years ago

Jagadhatri-Abar Proloy :'জগদ্ধাত্রী' ধারাবাহিকে শাশ্বত-র এন্ট্রি

Tele Serial Jagadhatri
Tele Serial Jagadhatri

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সমুদ্র সৈকতে টিম জগদ্ধাত্রী (Tele Serial Jagadhatri) । নতুন কেসের সমাধানে পৌঁছে গিয়েছেন জ্যাস সান্যাল । আর সেখানেই দেখা গেল ক্রাইম ব্রাঞ্চ অফিসার অনিমেষ দত্তকে । তাহলে কি' জগদ্ধাত্রী' ধারাবাহিকের মাধ্যমে কি ফের ছোটপর্দায় ফিরছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) ? ধারাবাহিকের নতুন একটি প্রোমো সামনে আসতেই শুরু হয়ে গিয়েছে জল্পনা ।

ছোটপর্দায় ফিরছেন না শাশ্বত । তবে, জগদ্ধাত্রী ধারাবাহিকে তাঁকে দেখা যাবে ক্যামিও চরিত্রে । সেখানে জগদ্ধাত্রীকে কেসের সমাধানে সাহায্য করতে দেখা যাবে তাঁকে । এটা তাঁর আসন্ন সিরিজ' আবার প্রলয়'-এর প্রচার । ১১ অগাস্ট দেখা যাবে এপিসোডটি । আর সেদিনই জি ফাইভে (Zee 5) মুক্তি পাবে এই সিরিজ ।

'জগদ্ধাত্রী' ধারাবাহিকে এখন জোড়া খুনের কেস সমাধান করতে টিম নিয়ে বেরিয়ে পড়েছেন জ্যাস সান্যাল । সমুদ্র সৈকতে শুটিং করছেন তাঁরা । ওদিকে, মুখার্জি বাড়িতে কৌশিকীর বিয়ে । তার আগেই ফিরে আসবেন বলে কথা দিয়েছেন জগদ্ধাত্রী । কিন্তু কথা কি রাখতে পারবেন জ্যাস সান্যাল ? তা জানতে চোখ রাখতে হবে আগামী এপিসোডগুলিতে ।

১১ অগাস্ট শুভশ্রীর প্রযোজনায় প্রথম ওয়েব সিরিজ 'আবার প্রলয়' জি ফাইভে মুক্তি পাবে । মুখ্য ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় । এছাড়াও রয়েছেন, ঋত্বিক চক্রবর্তী, কৌশানী, সায়নী, পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো তাবড় তাবড় অভিনেতারা ।

You might also like!