Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Entertainment

1 year ago

Shah Rukh Khan: শাহরুখ বললেন, ‘আমার চুল মুফাসার মতোই ছিল’

Shah Rukh Khan
Shah Rukh Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ‘মুফাসা: দ্য লায়ন কিং’-এ আবার হুংকার শোনা যাবে বলিউড সুপারস্টার শাহরুখ খানের।  ‘দ্য লায়ন কিং’-এর পর এই অ্যানিমেশন ছবির হিন্দি সংস্করণে আবার জাদুকরি কণ্ঠে মাতাবেন তিনি।। তবে এবার শুধু শাহরুখ একা নন, কিং খানের সঙ্গে থাকবেন তাঁর দুই ছেলে আরিয়ান ও আব্রাম।

২০১৯ সালে ‘দ্য লায়ন কিং’ ছবিতে আইকনিক চরিত্র ‘মুফাসা’য় শাহরুখ খানের গলা শোনা গিয়েছিল। এ ছবিতে শাহরুখের সঙ্গে ছিলেন তাঁর বড় ছেলে আরিয়ান খান। দ্য লায়ন কিং ছবিতে ‘সিম্বা’ চরিত্রের জন্য কণ্ঠ দিয়েছিলেন আরিয়ান। এবার আবার ‘সিম্বা’র চরিত্রে শোনা যাবে তাঁর কণ্ঠস্বর। ‘দ্য লায়ন কিং’-এ বাবা-ছেলের জুটি দারুণ পছন্দ করেছিলেন দর্শক। এবার তাঁদের সঙ্গে ‘মুফাসা: দ্য লায়ন কিং’-এর জঙ্গলে যোগ দেবে আব্রাম। ছোট ‘মুফাসা’র হয়ে কণ্ঠ দিচ্ছে শাহরুখ-পুত্র।

এ ছবির সঙ্গে শাহরুখ খানের এক বিশেষ সম্পর্ক আছে বলে জানিয়েছেন হিন্দি সিনেমার এই মহাতারকা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে বলিউডের বাদশাহ জানিয়েছেন, ‘এ চরিত্রের সঙ্গে নিজেকে রিলেট করা যায়। কারণ, ও (মুফাসা) দয়ালু, মজবুত, শক্তিশালী, মিষ্টি স্বভাবের আর ভীষণই পারিবারিক একজন। আমরা সবাই নিজেদের মধ্যে এই গুণগুলো দেখতে চাই।’ মজার ছলে শাহরুখ আরও বলেন, ‘আমি যখন তরুণ ছিলাম, আমার চুল “মুফাসা”র মতোই ছিল। তাই আমি নিজেকে ওর সঙ্গে মেলাতে পারি।’‘দ্য লায়ন কিং’ ছবির প্রিকুয়েল ছবি ‘মুফাসা: দ্য লায়ন’কিং। এ ছবিতে ‘মুফাসা’র সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে। ২০ ডিসেম্বর ছবিটি হিন্দি, তামিল, তেলেগু ও ইংরেজি ভাষায় মুক্তি পাবে। ‘মুফাসা: দ্য লায়ন কিং’-এর হিন্দি সংস্করণে শাহরুখ আর তাঁর দুই ছেলে আরিয়ান ও আব্রাম ছাড়া আছেন সঞ্জয় মিশ্রা, শ্রেয়াস তলপড়ে, মিয়্যাং চ্যাং। ছবিটি পরিচালনা করেছেন ব্যারি জেনকিনস।

You might also like!