Breaking News
 
CM Suvendu Adhikari: সাইকেল প্রকল্পে বড় বদল, ‘সবুজসাথী’ আউট ‘সারথি’ ইন! পাশাপাশি মমতাকে নিশানা শুভেন্দুর ‘সীমান্ত সন্ত্রাস নিয়ে উদ্বেগ বুঝতে হবে’, নিউ ইয়র্কে আমেরিকাকে কড়া বার্তা জয়শঙ্করের Krishak Bandhu: কৃষকবন্ধুর তালিকা নিয়ে দুশ্চিন্তা? যোগ্য উপভোক্তাদের জন্য বড় আশ্বাস কৃষিমন্ত্রীর CM Suvendu Adhikari: মাতঙ্গিনী হাজরার মৃত্যুদিনে শ্রদ্ধা শুভেন্দুর, ‘আগে কোনও মুখ্যমন্ত্রী আসেননি’ মন্তব্য ঘিরে চর্চা Calcutta High Court: কোলাঘাট তল্লাশি মামলায় নতুন মোড়, পুলিশ রিপোর্টে ‘রাজনৈতিক উদ্দেশ্য’, মামলা খারিজ হাই কোর্টে Nandigram Bypoll Twist: জেল থেকে বেরিয়েই নির্বাচনী লড়াই! নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলনকে অন্তর্বর্তী জামিন

 

Entertainment

2 years ago

Shah Rukh Khan : অনন্ত-রাধিকার সঙ্গীত নাইটে হোস্ট শাহরুখ, কিং খানের মুখে শোনা গেল 'জয় শ্রী রাম'

Shah Rukh Khan
Shah Rukh Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শাহরুখের মুখে জয় শ্রী রাম । শুক্রবার থেকে জামনগরে চাঁদের হাট । উপলক্ষ্য অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠান । দেশ-বিদেশের তারকারা উপস্থিত হয়েছেন প্রি-ওয়েডিং সেলিব্রেশনে । তবে, তাঁদের মধ্যেও সঙ্গীত নাইটে নজর কাড়লেন শাহরুখ খান । অনুষ্ঠানে তিনিই ছিলেন হোস্ট । মঞ্চে এলেন কালো পোশাকে । আর তারপরেই শাহরুখের মুখে শোনা গেল জয় শ্রীরাম ধ্বনি । রাম নাম নিয়েই অনুষ্ঠান শুরু করলেন বলিউডের কিং খান ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল, শাহরুখ মঞ্চে উঠে প্রথমেই বললেন,'জয় শ্রীরাম! ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন।' তারপরেই আম্বনি পরিবারের সিনিয়র সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন কিং খান । শাহরুখ বলেন, 'আম্বনি পরিবার তিন মহিলাকে ছাড়া চলতে পারে না। ওঁরা খানিকটা তিন দেবীর মতো। সেই সরস্বতী, লক্ষ্মী এবং পার্বতীর সঙ্গে পরিচয় করিয়ে দিই..। এরাঁ হলেন কোকিলাবেন আম্বানি, পূর্ণিমা দালাল ও দেবযানী খিমজি। তাঁদের আশীর্বাদ পরিবারকে একসঙ্গে রেখেছে ।'

আরও একটা ভাইরাল ভিডিওতে, শাহরুখকে ‘পাঠান’এর ‘ঝুমে জো পাঠান’ গানে নাচতে দেখা যায় । স্ত্রী গৌরী খানের সঙ্গেও রোম্যান্টিক পারফরম্যান্স ছিল কিং খানের । এছাড়া, দিলজিৎ দোসাঞ্জের গানে সুহানা খান, নভ্যা নভেলি নন্দা, অনন্যা পান্ডে ও শানায়া কাপুরদের সঙ্গে নাচতে দেখা যায় বাদশাহকে ।


You might also like!