
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ব্যাংককে ছবির শুটিং করতে গিয়েছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত। সেখানে ‘ডাবল ইস্মার্ট’ ছবির শ্যুট করছিলেন তিনি। সুত্র মারফত খবর, একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে মাথায় চোট পান তিনি।
এটি গত সপ্তাহের ঘটনা। সঞ্জয়কে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সুস্থ আছেন তিনি। ফের কাজও শুরু করেছেন। সূত্রে খবর, গুরুতর চোট পাননি অভিনেতা। মাথায় দু’টি মতো সেলাই পড়ার পরেই ফের শ্যুটে ফিরে যান তিনি। তলোয়ার নিয়ে অ্যাকশন দৃশ্য করার সময়ে চোট লাগে অভিনেতার। তাঁর জন্য শ্যুট থেমে থাকুক, এমনটা চাননি সঞ্জয়। তাই মাথায় সেলাই নিয়েই কাজে ফিরে যান অভিনেতা।
