Entertainment

2 years ago

Salman congratulated Sunny Deol: 'গদর ২'-র সাফল্যে সানি দেওলকে শুভেচ্ছা জানালেন সলমন

Salman congratulated Sunny Deol on the  success of 'Gadar 2' (File Picture)
Salman congratulated Sunny Deol on the success of 'Gadar 2' (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ‘গদর ২’-র সাফল্যে সানি দেওলকে মন খুলে শুভেচ্ছা জানালেন বলিউডের ভাইজান সলমন খান । টুইটে শুভেচ্ছা জানিয়ে সানির উদ্দেশে সলমন লিখেছেন, “ওপেনিংয়ে চল্লিশ কোটির সমান ঢায় কিলো কা হাত। সানি পাজ্জি তুমি তো মেরে ফেললে। গদর ২-এর পুরো টিমকে শুভেচ্ছা।”

শাহরুখ খান অভিনীত ‘পাঠান’কে টেক্কা দিতে না পারলেও তেইশের বক্সঅফিসে সলমন খান, রণবীর কাপুরদের রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে সানি দেওলের ‘গদর ২’ ! ওপেনিং ডে-তে ৪০ কোটি টাকা আয় করে সানির ‘গদর ২’ ইতিমধ্যেই বছরের সুপারহিট সিনেমার তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে ফেলেছে পয়লা দিনেই । টুইটে শুভেচ্ছা জানিয়ে ‘ঢায় কিলো কা হাত’-এর মালিকের উদ্দেশে ভাইজান লিখলেন, “ওপেনিংয়ে চল্লিশ কোটির সমান ঢায় কিলো কা হাত। সানি পাজ্জি তুমি তো মেরে ফেললে। গদর ২-এর পুরো টিমকে শুভেচ্ছা।”

You might also like!