
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলচ্চিত্র থেকে রাজনীতি সব জায়গাতেই বাজিমাত করতে তৎপর থেকেছেন অভিনেত্রী তথা যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। রাজনীতিতে যোগদানের পর থেকে নানান বিতর্কে জরিয়েছেন তিনি। তবে তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যাথা নেই সায়নীর।
মুক্তি পেতে চলেছে তাঁর পরবর্তী সিরিজ 'আবার প্রলয়'। রাজনীতির কারণে এখন খানিকটা সচেতনভাবেই চরিত্র বাছেন সায়নী। 'আবার প্রলয়ের' প্রথম ঝলকে খুব কম সময়ের জন্যই দেখা গিয়েছে তাঁকে। তবে তাঁকে কম সময় দেখা গেলেও, সিরিজে নতুন চমক নিয়ে আসছেন অভিনেত্রী।
জুন মাসের শেষ সপ্তাহে তাঁকে তলব করে ইডি। ৩০ জুন সাড়ে ১১ ঘণ্টা ধরে তাঁকে জেরা করেন ইডির আধিকারিকেরা। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। তার পর বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। পঞ্চায়েত ভোটের প্রচারও সেরেছেন তিনি।
এবার নুসরতের প্রসঙ্গে সায়নীর কাছে প্রশ্ন উঠে আসতেই। সায়নীর কথায় নুসরতের পাশে থাকার বাণী। সায়নীর মতে , আদালত কোনও নির্দেশ দেওয়ার আগেই সংবাদমাধ্যমে কিছু লিখে দেওয়া কাম্য নয়। তাঁর কথায়, “আমি নিজের ব্যক্তিগত জায়গা থেকে যা বুঝেছি মিডিয়া ট্রায়াল একটি বিশাল বড় ব্যাপার। আদালতের তরফে কিছু জানানোর আগেই মিডিয়াতে লেখা হচ্ছে। অভিযোগ প্রমাণের আগে দোষী বলা হচ্ছে। সেটা তো ঠিক নয়। আমার সঙ্গে নুসরতের কথা হয়নি। তবে এটা ঠিক, ভিউজ় বা টিআরপির জন্য অন্য কারও ক্ষতি হচ্ছে সেটা ভাবা উচিত।”
