Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Humayun Kabir’s remark on Suvendu's: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিয়ে মন্তব্যের সাফাই হুমায়ুন কবীরের

Humayun Kabir; Suvendu Adhikari
Humayun Kabir; Suvendu Adhikari

 

মুর্শিদাবাদ, ২৮ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জেরে শুরু হওয়া রাজনৈতিক তরজার মাঝে নিজের অবস্থান স্পষ্ট করলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। তাঁর দাবি, তিনি কারও নাম নিয়ে কোনও ব্যক্তিগত আক্রমণ করেননি; বরং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা পুলিশের ভূমিকা এবং সাধারণ মানুষের ওপর অত্যাচারের বিরুদ্ধেই সরব হয়েছেন।

সোমবার মুর্শিদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর বলেন, "আমি কারও নাম নিইনি। আমি কেবল বলেছিলাম যে মুখ্যমন্ত্রীই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেই স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা বেলডাঙা থানা, রেজিনগর থানা ও শক্তিপুর থানা প্রতিদিন সাধারণ মানুষের ওপর নির্মম অত্যাচার চালাচ্ছে।" নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি আরও বলেন, "তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদীকে যে 'রাজধর্ম' পালন করার পরামর্শ দিয়েছিলেন, আমি ঠিক সেটাই মনে করিয়ে দিয়েছি। পুলিশের এই অন্যায্য কার্যকলাপ নিয়ে আমি নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি দিয়ে জানিয়েছিলাম, কিন্তু কেউ কোনও কর্ণপাত করেনি। সেই কারণেই আমি বলেছিলাম, যারা এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং অন্যদের আক্রমণ করছে, তাদের সুমতির জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব।" 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…