Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Entertainment

1 month ago

Ankita Lokhande Baby Bump: আবারও অঙ্কিতা লোখান্ডের মাতৃত্বের গুঞ্জন, নেটদুনিয়ায় তুমুল চর্চা

Ankita Lokhande Prengnacy Rumors Starts Again
Ankita Lokhande Prengnacy Rumors Starts Again

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  টেলিভিশনের পরিচিত মুখ অঙ্কিতা লোখান্ডে আবারও ব্যক্তিগত জীবনের কারণে শিরোনামে। ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী বর্তমানে ব্যস্ত রয়েছেন রিয়্যালিটি শো লাফটার শেফস-এর নতুন সিজনে। তাঁর সঙ্গেই রয়েছেন স্বামী ভিকি জেইন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে জল্পনা—অঙ্কিতা কি সত্যিই অন্তঃসত্ত্বা? ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, একটি আকাশি নীল পোশাকে অঙ্কিতা দাঁড়িয়ে আছেন, আর ভিকি তাঁকে আগলে রেখেছেন। এই দৃশ্য দেখেই অনেক নেটিজেনের দাবি, অভিনেত্রীর বেবি বাম্প নাকি স্পষ্ট। শুধু তাই নয়, আরও একটি ভিডিওতে দেখা যায় গাড়ি থেকে নামার সময় ভিকি সতর্কভাবে অঙ্কিতাকে সাহায্য করছেন। এই দৃশ্য ঘিরেও নেটদুনিয়ায় প্রশ্ন উঠেছে—অভিনেত্রী কি বিশেষ কোনও কারণে এতটা সতর্ক? এই নিয়ে কমেন্ট সেকশনে ভরে গিয়েছে প্রশ্নে—‘তিনি কি প্রেগন্যান্ট?’ কিংবা ‘সত্যিই কি মা হতে চলেছেন?’—এমন নানা কৌতূহল প্রকাশ করেছেন অনুরাগীরা। যদিও এই জল্পনা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অঙ্কিতা বা ভিকি—দু’জনের কেউই। 


উল্লেখযোগ্য, এর আগেও একাধিকবার অঙ্কিতার প্রেগন্যান্সি নিয়ে গুঞ্জন উঠেছে। ২০২৫ সালের জুন মাসে ভাইরাল হয়েছিল ‘লাফটার শেফস সিজন ২’এর প্রোমো। সেখানে দেখা গিয়েছিল, ক্রুষ্না অভিষেক অঙ্কিতার হাত থেকে মজা করে একটি জিনিস ছিনিয়ে নিয়েছেন। তারপর সেটি নেওয়ার জন্য তাঁর পিছনে অঙ্কিতা প্রাণপনে ছুটছেন। কিছুক্ষণ পর হাপিয়ে গিয়ে অঙ্কিতা বলে ওঠেন, ‘আমি অন্তঃসত্ত্বা’। যা পরে শোয়ের অংশ বলেই পরিষ্কার হয়। ফলে এবারও প্রশ্ন থেকেই যাচ্ছে—এটা কি নিছকই জল্পনা, নাকি সত্যিই সুখবর আসতে চলেছে? এখন সেই উত্তর সময়ই দেবে। 


You might also like!