Entertainment

2 years ago

Rituparna Sengupta: যাদবপুরের ঘটনা নিয়ে সরব ঋতুপর্ণা সেনগুপ্ত

Rituparna Sengupta (File Picture)
Rituparna Sengupta (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপের রহস্যমৃত্যুকে ঘিরে চলছে এক প্রতিবাদী আন্দোলন। কেনই বা মৃত্যু হল তাঁর? তাহলে কি সে র‍্যাগিংয়ের শিকার? নাকি এর পিছনে রয়েছে অন্য কারণ? কেনই বা একজন ১৮ বছরের ছেলেকে চিৎকার করে জনসমক্ষে জানাতে হল যে সে সমকামী নয়? এসব প্রশ্নের উত্তর বলবে তদন্ত। যাদবপুরের পড়ুয়ার রহস্যমৃত্যুতে পিটিশন দাখিল করে বিশ্ববিদ্যালয়ে জমায়েতের ডাক দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 

ঋতুপর্ণার ফেসবুক পোস্টেই দেওয়া রয়েছে সেই লিঙ্ক। যেখানে আগামী ১৬ আগস্ট যাবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটে সন্ধে ৬টায় সকলকে প্রতিবাদী জমায়েতে যোগদান দেওয়ার জন্য আর্জি জানানো হয়েছে।

You might also like!