Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Ritabhari Chakraborty Wedding: সুমিতের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী,কবে বসছেন বিয়ের পিঁড়িতে?

Ritabhari Chakraborty  & Sumit Arora
Ritabhari Chakraborty & Sumit Arora

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আবার বিয়ের খবর টলিউডে। এই খুশির খবরে সকলেই মেতে উঠেছেন। অভিনয় জগতে 'বিবাহ' মানেই একটা বিশেষ খবর। টলিউডের স্বনামধন্য অভিনেত্রী ঋতাভরীর শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন৷ পাত্রী টলিপাড়ার হলেও পাত্র টিনসেল টাউনের৷ প্রেমিক সুমিত আরোরার সঙ্গেই বাগদান সারলেন ঋতাভরী চক্রবর্তী৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাগদানের বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন টলি নায়িকা৷ ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ 


অভিনেত্রীর অনামিকায় জ্বলজ্বল করছে হিরের আংটি৷ প্রেমিকের বুকে মাথা রেখে সাদা-কালো মনোক্রমে ধরা দিয়েছেন নায়িকা৷ সমস্ত ভক্তরা নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে।মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম ভাঙার পর মুম্বইয়ের খ্যাতনামা লেখক সুমিত আরোরার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন ঋতাভরী৷ 'জওয়ান', 'স্ত্রী','চন্দু চ্যাম্পিয়ান'-র মতো একাধিক বক্স অফিস কাঁপানো ছবির সংলাপ লেখক তিনি। সোনাক্ষি সিনহা অভিনীত 'দাহাদ' এবং মনোজ বাজপেয়ী অভিনীত 'দ্য ফ্যামিলি ম্যান' ওয়েব সিরিজেরও সংলাপ লিখেছেন ঋতাভরীর হবু বর সুমিত। সূত্রের খবর, চলতি বছর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা।

You might also like!