
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ ভারতের দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী হলেন রশ্মিকা ও বিজয়। তাঁদের সম্পর্ক নিয়েও চর্চার শেষ নেই। তবে তাঁদের এই সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি এই দুই তারকা। তবে একাধিক বার একে অপরের পরিবারের সঙ্গেও সময় কাটিয়েছেন। অনুরাগীদের অন্যতম প্রিয় জুটি তাঁরা। একাধিক বার তাঁদের বিচ্ছেদের জল্পনা মাথাচাড়া দিলেও জানা গেছে, একে অপরের সঙ্গে খুব ভাল আছেন তাঁরা।
সম্প্রতি বিমানবন্দরে দেখা গেল রশ্মিকাকে। মুখে একরাশ হাসি, এলোচুল বাঁধা একটি খোঁপায়। কার্গো ট্রাউজ়ার্সের সঙ্গে সাদা রঙের একটি ক্রপ টপ পরেছিলেন রশ্মিকা। তার উপরে কালো রঙের একটি চেক শার্ট। বিমানবন্দরে এমন পোশাকেই সম্প্রতি দেখা গিয়েছে রশ্মিকাকে। সমাজমাধ্যমের পাতায় সেই ছবি ও ভিডিয়ো ভাইরাল হতেই রশ্মিকার পরনের ওই শার্ট দেখেই উৎসাহ বেড়ে যায় অনুরাগীদের। এ তো বিজয় দেবেরাকোন্ডার শার্ট। এই শার্টেই দিন কয়েক আগেও দেখা মিলেছিল অভিনেতার।
