
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জেলার ছবির প্রদর্শনীতে উত্তরপ্রদেশে উপস্থিত হন অভিনেতা রজনীকান্ত। সেখানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অভিনেতা। সেখানে যোগীর পা ছুঁয়েই ভক্তকুলের রোষের শিকার হন অভিনেতা। বছর ৫২-এর যোগীর পা ছুঁয়ে প্রণাম করেন ৭২ বছরের অভিনেতা? তাতেই বেজায় ক্ষুব্ধ হন তাঁর অনুরাগীরা। অবশেষে লখনউ থেকে চেন্নাই ফিরতে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন রজনীকান্ত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘সন্ন্যাসী বা যোগীদের সব সময়ই পা ছুঁয়ে প্রণাম করি। বয়সে ছোট হোক বা বড় হোক। তিনি যে প্রতিষ্ঠানের সঙ্গেই যুক্ত থাক না কেন, আমি তাঁকে এ ভাবেই সম্মান করি।”
