Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Tele Serial TRP : 'সন্ধ্যাতারা'-র প্রমোশন, টিআরপি কমল 'রাঙা বউ'-এর, চলতি সপ্তাহে বেঙ্গল টপার কে ?

Tele Serial TRP
Tele Serial TRP

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কোন ধারাবাহিকের টিআরপি (Tele Serial TRP ) বেশি, কারা পিছিয়ে গেল, কারা এগিয়ে গেল তা জানার জন্য অপেক্ষা থাকে বৃহস্পতিবারের । চলতি সপ্তাহেও নির্দিষ্ট দিনে চলে এল টিআরপি । এবারও প্রথম তিনে নেই কোনও পরিবর্তন । অনেক বাধা-বিপত্তি পেরিয়ে সূর্য-দীপা এক হয়েছে । তাই এবারও যে বেঙ্গল টপারের মুকুট তাঁদের মাথাতেই উঠবে, সেটা জানাই ছিল । তবে, টিআরপির নম্বর সামান্য কমেছে । ৮.৭ পেয়েছে এই ধারাবাহিক । অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকা জগদ্ধাত্রী (Jagadhatri) পেয়েছে ৮.২ । এবারও ফুলকি (Fulki) রয়েছে তিন নম্বরে ।

পর্ণা ও সৃজনও নিজের জায়গা ধরে রেখেছ । এ সপ্তাহেও চার নম্বর পজিশনে 'নিম ফুলের মধু' । অন্যদিকে, প্রমোশন হয়েছে 'সন্ধ্যাতারা'-র । ৬ থেকে ৫-এ উঠে এসেছে ধারাবাহিক । সেখানে, চলতি সপ্তাহে রাঙা বউ-এর টিআরপি সামান্য কমেছে । ভাল ফল করেছে 'কার কাছে কই মনের কথা'। এসপ্তাহে ফের দশের মধ্যে জায়গা করে নিয়েছে তুঁতে ।

ষষ্ঠ থেকে দশম যে ধারাবাহিকগুলি

ষষ্ঠ- রাঙা বউ ও কার কাছে কই মনের কথা (৭.১)

সপ্তম: খেলনা বাড়ি (৬.৫)

অষ্টম: লাভ বিয়ে আজকাল (৬.৩)

নবম: তুঁতে (৬.১)

দশম: বাংলা মিডিয়াম (৫.৯)

শুরু থেকেই টিআরপিতে জায়গা করে নিচ্ছে ওমা সাহানিৃর লভ বিয়ে আজকাল । প্রথম ১০-এর মধ্যেই থাকছে এই ধারাবাহিক । চলতি সপ্তাহে অষ্টম স্থানে রয়েছে লভ বিয়ে আজকাল । এদিকে, জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক মিলি । সিরিয়ালের মধ্যে দিয়ে ফের কামব্যাক করেছেন খেয়ালী মণ্ডল ।


You might also like!