Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Passes away Uttam Mohanti: প্রয়াত ওড়িশার বিশিষ্ট অভিনেতা উত্তম মহান্তি, শোকের ছায়া চলচ্চিত্র মহলে

Uttam Mohanti
Uttam Mohanti

 

ভুবনেশ্বর, ২৮ ফেব্রুয়ারি : ওড়িয়া ছবির একদা দাপুটে ও জনপ্রিয় চলচ্চিত্র শিল্পী উত্তম মহান্তি প্রয়াত হয়েছেন। আঞ্চলিক ভাষায় প্রতিবেশী রাজ্যের একচ্ছত্র অধিপতি ও বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট উত্তম মহান্তি প্রয়াত। বৃহস্পতিবার রাতে গুরুগ্রামের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। চলতি মাসের প্রথম সপ্তাহে ভর্তি হন হাসপাতালে। লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন তিনি।

তাঁর এই প্রয়াণে ওড়িয়া সিনেমায় এক যুগের অবসান হল। পরিবারের তরফে ভাইপো এই খবরের সত্যতা স্বীকার করেছেন। উত্তম জায়া অপরাজিতা মহান্তি ওড়িশার বাড়িতেই রয়েছেন। মৃত্যুর সংবাদ পেয়ে ভেঙে পড়েছেন। উল্লেখ্য, এখনও পর্যন্ত ১৩০-টিরও বেশি ওড়িয়া ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মন্ত্র মুগ্ধ করে। তাঁর সহজাত অভিনয় শৈলী বিশেষ জনপ্রিয় করে তোলে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওঁরাও, ধর্মেন্দ্র প্রধান সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।

You might also like!