Breaking News
 
Tulu Mondal case: টুলু মণ্ডল মামলায় নয়া মোড়, প্রাক্তন বিএলআরও গ্রেফতার! উঠল ভুয়ো রসিদের অভিযোগ MLA Byran Biswas: বাইরনের ঘরে আগুন কী ভাবে? জল্পনার মাঝে মুখ খুললেন মেজো ভাই, দিলেন শর্ট সার্কিটের তত্ত্ব SP MP Targets Rahul Gandhi: ‘হারের ভয়েই’ রায়বরেলিতে লড়তে চাননি রাহুল? বিস্ফোরক দাবি অখিলেশের দলের সাংসদের M Nageshwar Rao: আর্থিক অনিয়মের অভিযোগের পর রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, নতুন ভূমিকায় নাগেশ্বর রাও Nagaland Woman 'Assaulted: ভারত-ব্রাজিল ম্যাচের পর পাঁচতারা হোটেলে অশান্তি! নাগাল্যান্ডের দুই যুবতীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ CM Suvendu Adhikari: ‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?’ নন্দীগ্রাম থেকে মমতাকে ফের খোঁচা শুভেন্দুর

 

Entertainment

3 years ago

Pratyusha Banerjee : প্রেমিকের নির্যাতন সহ্য না করতে পেরেই আত্মহত্যা করেন প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়

Pratyusha Banerjee (File Picture)
Pratyusha Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০১৬-এর এপ্রিল মাসে মুম্বইতে নিজের ফ্ল্যাটে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ‘বালিকা বধূ’ খ্যাত বছর ২৪-র অল্প অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের।অল্প ক’দিনের মধ্যেই আনন্দীর চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তবে নিজের প্রথম সিরিয়ালের পর ‘বিগ বস্’-এ অংশ নেন প্রত্যুষা। এ ছাড়াও বেশ কিছু রিয়্যালিটি শোয়ে অংশ নেনে তিনি। সবে মুম্বইতে পায়ের মাটি শক্ত করছিলেন। তার মধ্যে এমন এক চরম সিদ্ধান্ত নেন প্রত্যুষা।অভিনেত্রী মৃত্যুতে মূল অভিযুক্ত ছিলেন তাঁর একত্রবাসের সঙ্গী প্রেমিক রাহুল সিংহ।  

উল্লেখ্য, মেয়ের মৃত্যুর পর প্রেমিক রাহুল সিংহের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারা (আত্মহত্যায় প্ররোচনা), ৫০৪ (ইচ্ছাকৃত অপমান), ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো), ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা) -সহ একাধিক মামলা করেন অভিনেত্রীর মা।

দীর্ঘ দিন ধরে চলতে থাকা এই মামলায় মুক্তি আবেদন করেন রাহুল। তবে সেই আবেদন খারিজ করে দেয় আদালত। পাল্টা বলেন, প্রেমিকের দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন অভিনেত্রী। সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নেন প্রত্যুষা।

বিচারক সমীর আনসারি গত ১৪ আগস্ট রাহুল সিংয়ের মুক্তির আবেদন প্রত্যাখ্যান করেন। এবং তা প্রত্যাখ্যানের কারণ হিসাবে এই পর্যবেক্ষণ জানিয়েছে আদালত। প্রত্যুষার প্রেমিকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন তাঁর দুই বন্ধু কাম্যা পঞ্জাবি ও বিকাশ গুপ্তা। মৃত্যুর আগে শেষ বার নাকি রাহুলকেই ফোন করেন প্রত্যুষা।

You might also like!