Entertainment

2 years ago

Kalki 2898 AD update: মুক্তি পিছোচ্ছে প্রভাসের ‘কল্কি ২৮৯৮ এডি’-র

Prabhas in  'Kalki 2898 AD' (Collected)
Prabhas in 'Kalki 2898 AD' (Collected)

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ‘প্রজেক্ট কে’! নাগ অশ্বিন পরিচালিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-র এটাই #ট্যাগ নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন দক্ষিণী তারকা প্রভাস, বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা অমিতাভ বচ্চন। ছবিতে খলচরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা কমল হাসনকে। গত ২০ জুলাই আমেরিকার সান দিয়েগোয় কমিক কন অনুষ্ঠানে উদ্বোধন হয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির প্রথম ঝলক। ‘কল্কি ২৮৯৮ এডি’ই প্রথম ভারতীয় ছবি যার প্রথম ঝলক মুক্তি পেয়েছে কমিক কনের মঞ্চে। আগামী বছর জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা এই ছবির। তবে সূত্রের খবর, পিছিয়ে যেতে পারে মুক্তির সেই তারিখ।

এর আগে একাধিক বার হোঁচট খেয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবি। শুটিং চলাকালীন সেটেই আহত হন অমিতাভ। পাঁজরে চোট লাগায় সুস্থ হতে দীর্ঘ দিন সময় লেগেছে বিগ বি-র। ফলে স্থগিত রাখতে হয়েছে ছবির শুটিং। তখনই কানাঘুষো শোনা গিয়েছিল, নির্ধারিত সময়ে মুক্তি সম্ভব নয় ছবির। যদিও চলতি বছরেই একটি পোস্টার সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে দীপিকা জানান, আগামী বছর ১২ জানুয়ারি মুক্তি পাবে ছবি। এ বার খবর, নির্ধারিত সেই তারিখের বদলে আগামী বছর মে মাসে মুক্তি পাবে ‘কল্কি ২৮৯৮ এডি’।

যদিও ছবির মুক্তির দিনক্ষন নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি ছবির নির্মাতারা।

You might also like!