Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Pori Moni-Shariful Divorce : চতুর্থবার বিয়ে ভাঙছে পরীমণির !

Pori Moni-Shariful Divorce
Pori Moni-Shariful Divorce

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  দাম্পত্য সম্পর্কে সমস্যা ছিল, দূরত্ব ছিল...কিন্তু, তাও হয়তো কোথাও চেষ্টা করছিলেন সব মিটিয়ে নেওয়ার । কিন্তু, শেষপর্যন্ত মিটল কই । ভাঙছে আরও একটা সংসার । চিরদিনের মতো আলাদা হয়ে যাচ্ছেন পরীমণি-রাজ (Pori Moni-Shariful Divorce) । শরিফুলকে ডিভোর্স পেপার পাঠিয়েছেন নায়িকা । দুই তারকার ঘনিষ্ঠ সূত্রে খবর এমনই । যদিও এই বিষয়ে নিয়ে মুখ খোলেননি রাজ বা পরী দু'জনের কেউ ।

জানা গিয়েছে, ডিভোর্সের কারণ হিসেবে চারটি পয়েন্ট তুলে ধরেছেন । তার মধ্যে একটা হল মনের, মতের অমিল হওয়া,দু'জনের মধ্যে বনিবনা না হওয়া, খোঁজ না নেওয়া ও মানসিক অশান্তি । সেই কারণেই রাজের সঙ্গে বিয়ে ভাঙতে চাইছেন ঢালিউড অভিনেত্রী (Pori Moni) ।

২০২১ সালে ‘গুণিন’ সিনেমার সেটে শরিফুল রাজ-পরীমনির আলাপ, তারপর দু'জনের প্রেম, পরে বিয়ে । ২০২১ সালে ১৭ অক্টোবর গোপনে বিয়ে সারেন তাঁরা । পরে ২০২২ সালে তাঁদের সম্পর্কের খবর সামনে আসে । ওই বছরই ১০ অগস্ট দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান রাজ্য । কিন্তু তারপর থেকে তারকা দম্পতির সম্পর্কে নানা ওঠা-নামা লক্ষ্য় করা গিয়েছে । রাজের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন পরীমণি । রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহ, তানজিন তিশার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস হয় । তারপর থেকে দূরত্ব আরও তৈরি হয় দু'জনের মধ্যে ।

You might also like!