Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Entertainment

2 weeks ago

Manasi Sinha prediction: ‘এবার বামেদের ঘুরে দাঁড়ানোর পালা’, ফলাফলের আগেই মন্তব্য করে জিভ কাটলেন মানসী সিনহা

Actress Manasi Sinha
Actress Manasi Sinha

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভোটপর্ব মিটেছে, এখন নজর শুধুই ফল ঘোষণার দিকে। আর মাত্র দু’দিনের অপেক্ষা—আগামী ৪ মে প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল। এই আবহেই রাজনৈতিক মহলে নতুন জল্পনা উসকে দিলেন অভিনেত্রী-পরিচালক মানসী সিনহা। তাঁর মন্তব্যে উঠে এল বাম শিবিরের সম্ভাব্য ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত।

মানসী অভিনয়ের আঙিনায় যেমন পরিচিত মুখ, তেমনই পরিচালক হিসেবেও বর্তমানে বহুল প্রশংসিত। স্পষ্ট বক্তা। যে কোনও ইস্যুতে বরাবর নিজস্ব অবস্থান নিয়ে রাখঢাক করেননি। একাধিকবার যেমন শাসক দলের সমালোচনায় সরব হয়েছেন, তেমনই ইন্ডাস্ট্রির অন্দরের ইস্যু নিয়েও মতামত ব্যক্ত করেছেন দৃঢ় কণ্ঠে। নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়েও বরাবর খুল্লমখুল্লা থেকেছেন মানসী। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বামেদের হয়ে ভোটপ্রচার করতেও দেখা গিয়েছে অভিনেত্রী তথা পরিচালককে। এবার ফল ঘোষণার আগে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,“লাল জিতবে”—যদিও মন্তব্যের পরপরই খানিকটা জিভ কেটে সংযত হতে দেখা যায় তাঁকে। পরবর্তীতে নিজের বক্তব্য স্পষ্ট করে মানসী জানান,“আমায় যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা হয়, আমি বলব, সিপিএম হয়তো সরকার গড়তে পারবে না ঠিকই, কিন্তু নিঃসন্দেহে এবার বেশ কয়েকটি সিট পাবে। এবার বামেদের ঘুরে দাঁড়ানোর পালা।” 


উল্লেখ্য, দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর গত দেড় দশক ধরে রাজ্যের রাজনীতিতে বামেদের প্রভাব অনেকটাই কমেছে। সেই প্রেক্ষাপটে মানসীর এই মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও নতুন করে আলোচনা শুরু করেছে। এখন দেখার, ভোটের বাক্স খোলার পর বাস্তব ফলাফল কতটা মেলে এই আগাম পূর্বাভাসের সঙ্গে।

You might also like!