Entertainment

2 years ago

Netflix Film : এবার নেটফ্লিক্সের পর্দায় আসছে কুখ্যাত চন্দনদস্যু বীরাপ্পন

Netflix film Chandan Dassu (Collected)
Netflix film Chandan Dassu (Collected)

 

মুম্বাই: দেশের সবথেকে কুখ্যাত ডাকাত বীরাপ্পন । যার নাম শুনলে কাঁপত গোটা দেশ । এবার সেই চন্দনদস্যু বীরাপ্পনের ‘কুকীর্তি’ এবার নেটফ্লিক্সের পর্দায় ।

একসময় এই চন্দনদস্যু বীরাপ্পন তোলপাড় ফেলে দিয়েছিল রাজনৈতিক মহলের অন্দরেও । কর্ণাটক, কেরল, তামিলনাড়ুর প্রায় ৬ হাজার বর্গ কিলোমিটার অঞ্চলজুড়ে ছিল এই দস্যু বীরাপ্পনের রাজত্ব । তাঁকে কাবু করতে রীতিমতো বেগ পেতে হয়েছিল তৎকালীন সরকারকে । শেষমেশ ‘অপারেশন কোকুন’-এর মাধ্যমে বীরাপ্পন আর তাঁর গ্যাংয়ের খেল খতম হয় । যার নেতৃত্বে ছিলেন আইপিএস এফিসার বিজয় কুমার । কীভাবে দেশের নেতা-মন্ত্রীদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন বীরাপ্পন ? সেই কাহিনীই এবার ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হবে ।

এই কুখ্যাত দস্যুর কীর্তি নিয়ে ‘দ্য হান্ট ফর বীরাপ্পন’ নামে চার পর্বের একটি ডকু সিরিজ তৈরি হচ্ছে নেটফ্লিক্সে পরিচালক সেলভামনি সেলভারাজের হাত ধরে ।

You might also like!