Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Palan Vs Jaane Jan: সুজয় ঘোষ, না কৌশিক গাঙ্গুলি, করিনা, না পাওলি উত্তর মিলবে দিন দুয়েকেই

Jaane Jan
Jaane Jan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  এবার টক্কর বাংলা ছবি আর হিন্দি ওয়েব সিরিজের। দুটোরই পরিচালক অবশ্য বাঙালি। বলছি পালান এবং জানে জান-এর কথা। নেটফ্লিক্সে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে সুজয় ঘোষের 'জানে জান', অন্যদিকে শুক্রবারই বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'পালান', পরিচালনায় কৌশিক গঙ্গোপাধ্যায়।

জানে জান সুজয়ের হিন্দি থ্রিলার, ট্রেলার দেখেই বোঝা যায় টানটান সাস্পেন্স রয়েছে তাতে। এই সিরিজ দিয়েই ওটিটি-তে ডেব্যু করলেন করিনা কাপুর। সঙ্গে বিজয় বর্মা, জয়দীপ এয়লাবাদ।

অন্যদিকে, ২২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে 'পালান'। মৃণাল সেনের জন্ম শতবর্ষে তাঁরই আইকনিক ছবি 'খারিজ' থেকেই অনুপ্রাণিত পালান।

কৌশিকের ছবিতে অভিনয় করছেন পাওলি দাম, যীশু সেনগুপ্ত। চার দশক আগের জুটি মমতা শঙ্কর-অঞ্জন দত্তও রয়েছেন ছবিতে।

You might also like!