Breaking News
 
CM Suvendu Adhikari Janatar Darbar: ছয় মাসের শিশুর প্রাণ বাঁচাতে ১৭ কোটি টাকার জিন থেরাপি, অসহায় মা-বাবার আর্জি শুনে পাশে থাকার আশ্বাস শুভেন্দুর SIR Row : ‘জ্ঞানেশ কুমার পুতুল’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব খাড়গে, পাঁচ দফা দাবি কংগ্রেসের CM Suvendu Adhikari: সাইকেল প্রকল্পে বড় বদল, ‘সবুজসাথী’ আউট ‘সারথি’ ইন! পাশাপাশি মমতাকে নিশানা শুভেন্দুর ‘সীমান্ত সন্ত্রাস নিয়ে উদ্বেগ বুঝতে হবে’, নিউ ইয়র্কে আমেরিকাকে কড়া বার্তা জয়শঙ্করের Krishak Bandhu: কৃষকবন্ধুর তালিকা নিয়ে দুশ্চিন্তা? যোগ্য উপভোক্তাদের জন্য বড় আশ্বাস কৃষিমন্ত্রীর CM Suvendu Adhikari: মাতঙ্গিনী হাজরার মৃত্যুদিনে শ্রদ্ধা শুভেন্দুর, ‘আগে কোনও মুখ্যমন্ত্রী আসেননি’ মন্তব্য ঘিরে চর্চা

 

Entertainment

2 years ago

Anant Ambani-Radhika Merchant: মুকেশ পুত্র অনন্তের প্রি-ওয়েডিং, রিহানা থেকে শাহরুখ- আর কে কে আসছেন?

Anant Ambani-Radhika Merchant
Anant Ambani-Radhika Merchant

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   গত কয়েকদিন ধরেই শিরোনামে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর তথা মুকেশ পুত্রের জমকালো প্রাক বিবাহ অনুষ্ঠানে বসতে চলেছে চাঁদের হাট। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রি-ওয়েডিং অনুষ্ঠান। দেশ -বিদেশের বিভিন্ন ক্ষেত্রের তাবড় তাবড় তারকারা উপস্থিত থাকবেন স্বর্ণালী সন্ধ্যায়।

পপ তারকা রিহানা এবং তার দল উৎসবের অংশ নিতে জামনগর এসেছেন, ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জওয়ান পরিচালক অ্যাটলি কুমার-ও ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অনুষ্ঠান স্থলে।

এছাড়াও, অরিজিৎ সিং, দিলজিৎ দোসাঞ্জ, অজয়-অতুল এবং ডেভিড ব্লেইন ১ থেকে ৩রা মার্চ অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের উদযাপনে পারফর্ম করতে প্রস্তুত।

শাহরুখ খান, রজনীকান্ত, সালমান খান, অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমারের মতো ভারতীয় তারকারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।


You might also like!